হাওড়ায় গেরুয়া হল আরও একটি পঞ্চায়েত! তৃণমূলের সমর্থনে প্রধান নির্বাচিত বিজেপি সদস্য

By Suman Debnath

October 13, 2026 10:27 PM

হাওড়ায় গেরুয়া হল আরও একটি পঞ্চায়েত! তৃণমূলের সমর্থনে প্রধান নির্বাচিত বিজেপি সদস্য

বিজেপি সদস্যকে প্রধান নির্বাচিত করলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। ৭ জন তৃণমূল সদস্য বিজেপি সদস্য ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়কে প্রধান নির্বাচিত করলেন। মঙ্গলবার ভোটাভুটি ছিল। সেখানেই একমাত্র বিজেপি সদস্যকে তাঁরা প্রধান নির্বাচিত করলেন। ঘটনাটি ঘটেছে ডোমজুড় ব্লকের ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। এর ফলে কার্যত আরও একটি পঞ্চায়েত বিজেপি হাতে গেল।

জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডোমজুড় ব্লকের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২২ জন সদস্যের মধ্যে ১৯ জন তৃণমূল সদস্য। এটি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ছিল। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতে ১ জন বিজেপি সদস্য। ১ জন সিপিএম সদস্য। ১ জন নির্দল সদস্য ছিলেন। পালা বদলের পর এই পঞ্চায়েতের তৃণমূল প্রধান দিব্যেন্দু চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। ডোমজুড় থানায় একাধিক অভিযোগ জমা পড়ে। তারপর আর পঞ্চায়েত মুখো হননি প্রধান। কিছুদিন আগে প্রধানের পদ থেকে দিব্যেন্দুবাবু ইস্তফা দেন। এরপরই মঙ্গলবার এই পঞ্চায়েতে প্রধান নির্বাচনের দিন ছিল। প্রধান নির্বাচনের জন্য এ দিন সকাল থেকেই পঞ্চায়েতের সামনে প্রচুর পুলিশ ও র‍্যাফ মোতায়েন করা হয়। ভোটাভুটিতে ৭ জন উপস্থিত থাকলেও বাকিরা অনুপস্থিত ছিলেন।

আরও পড়ুন:  হামিমের পর পিলখানা থেকে গ্রেপ্তার আরও ১

প্রধান নির্বাচিত হওয়ার পর ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় বলেন, “৪ মাস এই পঞ্চায়েতের সমস্ত কাজ বন্ধ হয়ে গিয়েছে। এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ছাড়া এতদিন কিচ্ছু দেওয়া হত না। পশ্চিমবঙ্গের সবথেকে খারাপ পঞ্চায়েত এটি। এই পঞ্চায়েত এলাকায় উন্নয়ন করে এবার বিজেপি একে একটা জায়গায় নিয়ে যাবে। জনগণের স্বার্থে সেই কাজ এবার হবে।”

ডোমজুড়ের বিডিও অভিরাজ মিশ্র জানান, “বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান নির্বাচিত হয়েছেন। নির্বাচনের জন্য পঞ্চায়েতের সব সদস্যকেই নোটিস দেওয়া হয়েছিল। পঞ্চায়েতের পরিষেবা যাতে আটকে না থাকে এবার থেকে সেই বিষয়টি দেখা হবে।” প্রসঙ্গত, ডোমজুড় ব্লকের ১৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৮টি তৃণমূলের দখলে ছিল। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর বর্তমানে ১৬টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান রয়েছেন। বাকি বেগড়ি ও মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান নির্বাচিত হলেন।

আরও পড়ুন:  গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মী নিয়োগ কালীপুজোর আগেই! সাড়ে ৮ হাজার শূন্যপদে কর্মসংস্থানের সম্ভাবনা

Suman Debnath

Journalist

Related Stories

সপ্তম বেতন কমিশনের আওতায় আরও কর্মীরা! রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পর্ষদের কর্মীদের বেতন পর্যালোচনার সিদ্ধান্ত

সপ্তম বেতন কমিশনের আওতায় আরও কর্মীরা! রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পর্ষদের কর্মীদের বেতন পর্যালোচনার সিদ্ধান্ত

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

No comments to show.

Leave a Comment