দিল্লিকে টপকে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে কলকাতা, বাড়ছে উদ্বেগ

By Suman Debnath

October 11, 2026 12:50 PM

দিল্লিকে টপকে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে কলকাতা, বাড়ছে উদ্বেগ


কলকাতায় হু হু করে বাড়ছে বায়ু দূষণ। বৈজ্ঞানিক মানদন্ড অনুযায়ী যা অস্বাস্থ্যকর পরিবেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্তত রিপোর্টে তেমনটাই উঠে এসেছে। বিশ্বের ১২৬টি শহরের মধ্যে শীর্ষস্থানে চলে এসেছে কলকাতা। সেখানে দিল্লির স্থান রয়েছে নবমে।

সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলির বাতাসের মান নিয়ে রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার সকাল ৮ টায় মহানগরীর দূষণ মাত্রা ছিল বেশ দুশ্চিন্তার।

আইকিউএয়ারের মানদন্ড অনুযায়ী, বাতাসের মান শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা স্বাস্থ্যকর বলে বিবেচিত হয়ে থাকে। ‌একশোর মধ্যে থাকলে মোটের উপর সহনশীল বলে বিবেচনা করা হয়। সেখানে দাঁড়িয়ে কলকাতার অবস্থান ১৮৭-তে। যা অস্বাস্থ্যকর পরিবেশ বলে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন:  হাইভোল্টেজ হয়ে উঠল শ্রাবণী মেলা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী সপরিবারে হাজির তারকেশ্বরে

সেই দিক থেকে দেখতে গেলে রাজধানী দিল্লির অবস্থা কলকাতার তুলনায় ভালো। বায়ু দূষণের তালিকায় বহুদিন ধরে শীর্ষস্থানে থাকা দিল্লি নেমে এসেছে নবমে। এদিকে কম দূষণের শহর হিসেবে পরিচিত সিঙ্গাপুর রবিবারের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। বাংলাদেশের রাজধানী ঢাকা এর আগে শীর্ষস্থানে ছিল। তা এখন ষষ্ঠ স্থানে নেমে এসেছে।

কিন্তু কলকাতায় কীভাবে বাড়ছে বায়ু দূষণ? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কলকাতার বাতাসের জন্য বিপদ হিসেবে লুকিয়ে রয়েছে ধূলিকণা। গাড়ির ধোয়ার দূষণের থেকে শহর ও লাগোয়া এলাকায় নির্মাণ কাজের ফলে ধূলিকণার পরিমাণ মাত্রাতিরিক্ত বাড়ছে। এর ফলে বিগত একমাস কলকাতা-সহ গোটা রাজ্যে রাস্তা সারাইয়ের ফলে ধূলিকণার পরিমাণ আরও বেড়ে গিয়েছে।‌ আর তা থেকেই দূষণের মাত্রা বাড়ছে।

আরও পড়ুন:  বিশ্বমঞ্চে এবার বাংলার ঐতিহ্য, গর্বিত বঙ্গবাসী

আরও পড়ুন: রাজ্যে এসটিএফের বড়সড় অভিযান, উদ্ধার ৯০ কেজি গাঁজা-সহ ব্রাউন সুগার, গ্রেপ্তার ৬

তবে এর থেকে বাঁচার উপায়? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাস্ক ব্যবহার করলে এই পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। সামনেই দুর্গাপুজো। সেই সময়ে মানুষ ঠাকুর দেখতে বেরোবেন। তখন ধূলিকণার পরিমাণ আরও বেড়ে যেতে পারে। মাস্ক ব্যবহার করলে তার থেকে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। ‌

Suman Debnath

Journalist

Related Stories

সপ্তম বেতন কমিশনের আওতায় আরও কর্মীরা! রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পর্ষদের কর্মীদের বেতন পর্যালোচনার সিদ্ধান্ত

সপ্তম বেতন কমিশনের আওতায় আরও কর্মীরা! রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পর্ষদের কর্মীদের বেতন পর্যালোচনার সিদ্ধান্ত

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

No comments to show.

Leave a Comment