---Advertisement---

যতীন দাস পার্কে ভাইকে ছুরি মেরে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

By Suman Debnath

October 9, 2026 8:45 PM

যতীন দাস পার্কে ভাইকে ছুরি মেরে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

---Advertisement---


কলকাতার যতীন দাস পার্কের ভিতরে ভাইকে ছুরি মেরে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মৃতের নাম সূরজ হেলা (৩২)। এই ঘটনায় অভিযুক্ত দাদা চন্দন হেলাকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১২টা ১৫ মিনিট নাগাদ যতীন দাস পার্কের ভিতরে ১৯ ও ২০ নম্বর অস্থায়ী আবাসনের সামনে দুই ভাইয়ের মধ্যে বচসা বাধে। অভিযোগ, সেই বচসার জেরেই চন্দন তাঁর ভাই সূরজের গলায় ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় সূরজকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে ট্রমা কেয়ার ইউনিটের রেড জ়োনে ভর্তি করা হয়েছিল। পরে তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় ভবানীপুর থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চন্দন হেলাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত ছুরি, রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি মৃতের পরনের পোশাকও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই ভাইই অবিবাহিত ছিলেন। তাঁদের দু’জনেরই মাদকাসক্তির ইতিহাস ছিল বলে জানা গিয়েছে। প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হত বলেও দাবি। কী কারণে শুক্রবার রাতে বচসা শুরু হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। সূরজের মৃত্যুর পর মামলায় প্রয়োজনীয় ধারাও সংশোধন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment