---Advertisement---

পশ্চিমবঙ্গ-সহ চার বিধানসভা আসনে চলছে ভোটগণনা

By Suman Debnath

October 9, 2026 10:20 AM

পশ্চিমবঙ্গ-সহ চার বিধানসভা আসনে চলছে ভোটগণনা

---Advertisement---


শুক্রবার সকাল ৮ থেকে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি ও আসামের পাঁচটি বিধানসভা কেন্দ্র এবং একটি লোকসভা আসনে ভোটগণনা শুরু হয়েছে। চলতি বছরের গোড়ায় ক্ষমতায় আসা দুই সরকারের কাছে এই ফলাফল বিশেষ তাৎপর্যপূর্ণ।

নজরে রয়েছে তামিলনাড়ুর দিকে, যেখানে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) মে মাসে সরকার গঠন করেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গেও একই সময় বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। দুই সরকারই এই উপনির্বাচনের মাধ্যমে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে।

পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর, তামিলনাড়ুনর মাদুরান্থকম ও ধারাপুরম, পুদুচেরিরর থাট্টানচাভাডি এবং আসামের নগাঁও লোকসভা কেন্দ্রে ভোটগণনা চলছে। প্রথম গণনা চলছে পোস্টাল ব্যালটের। এরপ ইভিএম মেশিনে ভোট গণনা হবে।

নন্দীগ্রামে প্রথম রাউন্ডের গণনার শেষে বিজেপি প্রার্থী হাসিরানি রথ ৯৬০০ ভোটে এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান।

The post পশ্চিমবঙ্গ-সহ চার বিধানসভা আসনে চলছে ভোটগণনা appeared first on Dainik Statesman.

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment