---Advertisement---

নানা পটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মোদী, শোকস্তব্ধ বলিউড অভিনেতারা

By Suman Debnath

October 8, 2026 10:30 AM

নানা পটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মোদী, শোকস্তব্ধ বলিউড অভিনেতারা

---Advertisement---


প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর (Nana Patekar)। ৭৫ বছর বয়সে গোয়ার দোনা পাওলায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। নানা পটেকরের (Nana Patekar) প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দীর্ঘ কয়েক দশক ধরে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে তাঁর অভিনয়ের ‘স্বাতন্ত্রতা এবং অনন্য উপস্থিতি’র কথা স্মরণ করেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।

মণিপার হাসপাতালের চিকিৎসক শেখর সালকর জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর নানা পটেকরকে(Nana Patekar) বাঁচানোর জন্য প্রায় ৪৫ মিনিট সিপিআর দেওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়।

নানা পটেকরের (Nana Patekar) প্রয়াণে শোকবার্তায় মোদী লেখেন, ‘খুব কম অভিনেতার মধ্যেই নানা পটেকরজির মতো গভীরতা, স্বাতন্ত্র্য এবং অনন্য উপস্থিতি আছে’। তাঁর প্রতিটি চরিত্রে অসাধারণ বৈচিত্র্য ও সৃজনশীলতার ছাপ ছিল বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর অভিনীত বহু চরিত্র আগামী প্রজন্মের কাছেও স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তবয করেন তিনি।

নানার স্পষ্টবাদী স্বভাবের কথাও স্মরণ করেছেন মোদী। তাঁর কথায়, নিজের বিশ্বাসের কথা বলতে কখনও পিছপা হতেন না অভিনেতা। হিন্দি ও মরাঠি সিনেমায় নানার অবদান ছিল ‘অপরিসীম’। তাঁর (Nana Patekar) প্রয়াণে চলচ্চিত্রজগতে গভীর শূন্যতা তৈরি হল বলে মন্তব্য করে তাঁর পরিবার, বন্ধু এবং অসংখ্য অনুরাগীর প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: প্রয়াত অভিনেতা নানা পটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, বয়স হয়েছিল ৭৫

চিকিৎসক শেখর সালকর জানিয়েছেন, রাত আড়াইটে নাগাদ এক বন্ধুকে মেসেজ করে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন নানা পটেকর। সেই বন্ধু পরে মেসেজটি দেখতে পান এবং ভোর ৪টে নাগাদ অভিনেতার দোনা পাওলার বাড়িতে পৌঁছন।

চিকিৎসকের দাবি, নানা ঘামছিলেন এবং ধীরে ধীরে সংজ্ঞা হারাচ্ছিলেন। দ্রুত একটি জরুরি চিকিৎসক দল তাঁর বাড়িতে পৌঁছয়। অভিনেতাকে সাড়া না দিতে দেখে সিপিআর শুরু করা হয়। পরে তাঁকে মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও তাঁকে বাঁচানোর চেষ্টা চালান চিকিৎসকেরা।

কিন্তু শেষ পর্যন্ত ভোর ৫টা ২০ মিনিটে নানা পটেকরকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর মৃত্যুকে ঘিরে একটি মেডিকো-লিগ্যাল মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের জন্য অভিনেতার দেহ গোয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

নানা পটেকরের (Nana Patekar) প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্রজগত। পরিচালক রামগোপাল বর্মা, যিনি ‘অব তক ছাপ্পান’ এবং ‘দ্য অ্যাটাকস অফ ২৬/১১’-এর মতো ছবিতে নানার সঙ্গে কাজ করেছেন, অভিনেতার মৃত্যু মেনে নিতে পারছেন না বলে জানিয়েছেন। তাঁকে ‘অভিনয়ের ঈশ্বর’ বলে উল্লেখ করে বর্মা লেখেন, নানার মতো শক্তিশালী একজন মানুষ এত আচমকা চলে যেতে পারেন, তা বিশ্বাস করতে পারছি না।

নানা পটেকরের (Nana Patekar) সঙ্গে ‘ওয়েলকাম’ এবং সাম্প্রতিক ‘হাউসফুল ৫’-এ কাজ করা অক্ষয় কুমারও শোকপ্রকাশ করেছেন। তাঁর কথায়, ‘খুব বেশি কিছু না করেও দর্শককে থমকে দিয়ে নিজের দিকে তাকাতে বাধ্য করতে পারতেন এমন অভিনেতা খুবই বিরল।’ নানার কণ্ঠস্বর, অভিনয়ের গভীরতা এবং প্রতিটি চরিত্রে তাঁর সততার কথাও স্মরণ করেন অক্ষয়। তাঁর মতে, নানা ছিলেন সম্পূর্ণ নিজের মতো।

অভিনেতা রীতেশ দেশমুখ জানান, নানার (Nana Patekar) মৃত্যুর খবর তাঁকে ‘ভাষাহীন’ করে দিয়েছে। তাঁর মতে, একই অভিনেতা যেমন বড় মাপের নায়ক ও ভয়ঙ্কর খলনায়ককে বিশ্বাসযোগ্য করে তুলতে পারতেন, তেমনই ডেডপ্যান কমেডিতেও ছিলেন সমান দক্ষ। পর্দার বাইরেও তাঁর মানবিক কাজের কথা স্মরণ করে রীতেশ তাঁকে ‘অফ-স্ক্রিন হিরো’ বলে অভিহিত করেন।

অভিনেতা আদিল হুসেনও নানার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। তাঁর কথায়, ফোনে অভিনেতার মৃত্যুসংবাদ পেয়ে ঘুম ভেঙে যায়। নানার (Nana Patekar) অভিনয় তাঁকেও অনুপ্রাণিত করেছে বলে জানান তিনি।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নিতিন গডকরি নানার (Nana Patekar) অভিনয়জীবনের পাশাপাশি সমাজসেবামূলক কাজের কথাও স্মরণ করেছেন। গ্রামীণ মহারাষ্ট্রে তাঁর কাজের কথা উল্লেখ করে গডকরি জানান, নাম ফাউন্ডেশনের মাধ্যমে জল সংরক্ষণ, জলাধার উন্নয়ন এবং আত্মহত্যা করা কৃষকদের পরিবারের পাশে দাঁড়ানোর মতো নানা উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারও নানার (Nana Patekar) প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। তাঁর অভিনয়ের পাশাপাশি কৃষকদের প্রতি অভিনেতার সংবেদনশীলতার কথাও স্মরণ করেছেন তিনি।

‘ক্রান্তিবীর’-এর ক্ষুব্ধ প্রতাপনারায়ণ তিলক, ‘অব তক ছাপ্পান’-এর সংযত সাধু আগাশে কিংবা ‘ওয়েলকাম’-এর অস্থির ও মজাদার উদয় শেট্টি—যে চরিত্রেই তাঁকে দেখা গিয়েছে, নানা পটেকর (Nana Patekar) কখনও চরিত্রের আড়ালে হারিয়ে যাননি। বরং তাঁর উপস্থিতিই বহু ক্ষেত্রে চরিত্রটিকে আলাদা মাত্রা দিয়েছে।

দেখুন:

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment