---Advertisement---

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন

By Suman Debnath

September 26, 2026 6:20 PM

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন

---Advertisement---


রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট আগুন নেভাতে কাজ করছে।


শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ার নামের একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটেছে।


বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।


তিনি জানিয়েছেন, বিকাল ৫টা ৩৬ মিনিটের দিকে তারা আগুন লাগার খবর পান। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।


তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment