ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরের তরুণদের জন্য অনুষ্ঠিত হয়েছে ‘Career Grooming Session’। তরুণদের ক্যারিয়ার গঠনে সঠিক দিকনির্দেশনা ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে এ আয়োজন করে YES BD।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর Hotel Rosa Bella-তে এ সেশন অনুষ্ঠিত হয়। সমবায় শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় আয়োজিত অনুষ্ঠানে ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, কর্মক্ষেত্রের প্রস্তুতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তরুণদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে Keynote Speaker হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. নজরুল ইসলাম। Guest Speaker হিসেবে উপস্থিত ছিলেন YES BD-এর Founder & CEO জাকারিয়া চৌধুরী।
বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক কর্মবাজারে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়। প্রয়োজন সময়োপযোগী দক্ষতা, সঠিক ক্যারিয়ার পরিকল্পনা এবং বাস্তব কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা। এসব বিষয়ে তরুণদের প্রস্তুত করতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণরা অংশ নেন। ক্যারিয়ার নিয়ে নিজেদের পরিকল্পনা ও সম্ভাবনা সম্পর্কে জানতে বক্তাদের সঙ্গে মতবিনিময়ও করেন তারা।
YES BD-এর আয়োজনে অনুষ্ঠিত এ Career Grooming Session তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মজীবনের প্রস্তুতিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
Leave a Comment