গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়ের (Yamuna Expressway horror) উপর বুধবার গভীর রাতে একটি এসি বাসে আগুন লাগে। এই ঘটনা ঘটার আগেই বিপদের আঁচ পেয়েছিলেন যাত্রীরা। বাসের চালকের কেবিন থেকে পোড়া গন্ধ পেয়েছিলেন যাত্রীরা। চালক ও কন্ডাক্টরকে সতর্কও করেছিলেন তাঁরা। বাস থামিয়ে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাতে আমল দেওয়া হয়নি বলে অভিযোগ। তার কিছুক্ষণের মধ্যেই বাসে আগুন ধরে যায় বেল অভিযোগ। মর্মান্তিক এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। ঘটনায় ইতিমধ্যেই বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারের সদস্যদের ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: যমুনা এক্সপ্রসেওয়েতে ভয়াবহু দুর্ঘটনা, আগুনে পুড়ে মৃত ৯, জানলা দিয়ে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালেন যাত্রীরা
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও (Yogi Adityanath) মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার কথা জানিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার গভীর রাতে জেওয়ারের কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে (Yamuna Expressway horror) ঘটনাটি ঘটে। প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিল বাসটিতে। বাসটি উত্তরপ্রদেশের মহোবার দিকে যাচ্ছিল। রাত সাড়ে ১১টার সময় এক্সপ্রেসওয়ের (Yamuna Expressway horror) ৩৩ কিলোমিটার মাইলস্টোনের কাছে আচমকাই বাসটিতে আগুন ধরে যায়।
যাত্রীরা সতর্ক করেছিলেন, এফআইআরে এমনই অভিযোগ
এফআইআরে যাত্রীদের সতর্কবার্তার বিষয়টি উল্লেখ করা হয়েছে।চালকের কেবিনের দিক থেকে পোড়া গন্ধ পেয়ে কয়েকজন যাত্রী চালক ও কন্ডাক্টরকে বিষয়টি জানান। বাস থামিয়ে কোথা থেকে গন্ধটি আসছে, তা পরীক্ষা করার অনুরোধও করা হয়।
এরপরও বাস থামানো হয়নি। শুধু তাই নয়, চালক ও কন্ডাক্টরর কেবিনের ভিতরে ধূমপান করছিলেন এবং যাত্রীদের আশঙ্কাকে কোনও রকম গুরুত্ব দেওয়া হয়নি বলে এফআইআরে অভিযোগ করা হয়েছে।
এর খানিক পরেই বাসের সামনের দিকে আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে তা গোটা বাসে ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় বাসের ভিতর ভরে গেলে প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায়। কয়েকজন জানলা দিয়ে ঝাঁপ দিয়ে বেরোনের চেষ্টা করেন।
আরও পড়ুন: জামুই কাণ্ডে নন্দনের পরিবারের অতীত ঘেঁটে চাঞ্চল্য তথ্য! বাবার বিরুদ্ধ জোড়া খুনেরর অভিযোগ, ২৩ বছর পর গ্রেপ্তার
আগুনে মৃত্যু ৯, উদ্ধার ২০-র বেশি
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চারটি দমকলের ইঞ্জিন এবং উদ্ধারকারী দল। প্রশাসনের তরফে জানাো হয়েছে, ২০ জনেরও বেশি যাত্রীকে বাস থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আগুনে পুড়ে এবং ধোঁয়ায় দমবন্ধ হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহতও হয়েছেন।
নয়ডার চিফ ফায়ার অফিসার প্রদীপ কুমার জানিয়েছেন, বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পরে আরও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসি-তে ত্রুটি থেকেই আগুন? খতিয়ে দেখছে পুলিশ
প্রাথমিক তদন্তে বাসের এয়ার কন্ডিশনিং ব্যবস্থায় বৈদ্যুতিক ত্রুটির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, এসি সিস্টেমে শর্ট সার্কিট থেকেই আগুন (Yamuna Expressway horror) লাগতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়।
বাসটিতে প্রচুর পরিমাণে মালপত্র ছিল। এমনকি বাসের ছাদেও যাত্রীদের ব্যাগপত্র রাখা ছিল বলে জানা গিয়েছে।মৃতদের দেহ শনাক্তকরণের কাজ চলছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
দেখুন:









Leave a Comment