---Advertisement---

যমুনা এক্সপ্রসেওয়েতে ভয়াবহু দুর্ঘটনা, আগুনে পুড়ে মৃত ৯, জানলা দিয়ে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালেন যাত্রীরা

By Suman Debnath

September 24, 2026 10:10 AM

যমুনা এক্সপ্রসেওয়েতে ভয়াবহু দুর্ঘটনা, আগুনে পুড়ে মৃত ৯, জানলা দিয়ে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালেন যাত্রীরা

---Advertisement---


যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ (Yamuna Expressway horror) অগ্নিকাণ্ডে মৃত্যু হল ৯ জন যাত্রীর। গ্রেটার নয়ডার জেওয়ার এলাকায় চলন্ত একটি স্লিপার বাসে আচমকাই আগুন ধরে যায়। আগুন লাগার পর প্রাণ বাঁচাতে বাসের জানলা দিয়ে ঝাঁপ দেন বেশ কয়েকজন যাত্রী। রাতের সফর মুহূর্তে পরিণত হয় বাঁচার মরিয়া লড়াইয়ে।

জানা গিয়েছে, বাসটিতে ৩০ জনেরও বেশি যাত্রী ছিলেন। বাসটি মহোবার দিকে যাচ্ছিল। জেওয়ার এলাকায় যমুনা এক্সপ্রেসওয়ের (Yamuna Expressway horror) উপর আচমকাই বাসটিতে আগুন ধরে যায়। বেশ কয়েকজন যাত্রী কোনওরকমে বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে ৯ জন যাত্রী বাসের ভিতর আটকে পড়েন বলে জানা গিয়েছে।

প্রথামিকভাবে জানা গিয়েছে, আগুন লাগার পর আতঙ্কে কয়েকজন যাত্রী জানলা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। তাঁদের বের করে আনতে বাসের জানলাও ভেঙে দেওয়া হয়। এক প্রত্যক্ষদর্শী যাত্রী সংবাদমাধ্যমকে জানান, আগুন লাগার সময় অধিকাংশ যাত্রীই ঘুমোচ্ছিলেন। আগুন ছড়িয়ে পড়তেই বাসের (Yamuna Expressway horror) ভিতর হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী এবং জেওয়ার থানার পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। চলে আগুন নেভানোর চেষ্টা। বাসটি মহোবার দিকে যাচ্ছিল বলে খবর।

প্রাথমিক তদন্তের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, বাসটিতে প্রচুর পরিমাণে মালপত্র ছিল। এমনকি বাসের ছাদেও যাত্রীদের ব্যাগপত্র রাখা ছিল বলে খবর। তবে সেই মালপত্রের সঙ্গে আগুন লাগার কোনও সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার পর পুলিশ ও দমকলকর্মীরা উদ্ধার ও অন্যান্য প্রয়োজনীয় কাজ চালিয়ে যাচ্ছেন।

ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতির খোঁজ নেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি। ঠিক কী কারণে চলন্ত বাসটিতে আগুন লাগল, তা খতিয়ে দেখছে প্রশাসন (Yamuna Expressway horror)।

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment