---Advertisement---

শরৎ এল রে: দুর্গার বাহন সিংহ, তার পিঠেই থাকেন মা

By Suman Debnath

September 21, 2026 2:40 PM

শরৎ এল রে: দুর্গার বাহন সিংহ, তার পিঠেই থাকেন মা

---Advertisement---


দেবী দুর্গা (Durga Puja) শক্তি রূপিনী। বরাভয় দায়িনী। দুষ্টের দমন করে সৃষ্টের পালন করেন। তিনি মর্ত্যে শুধু একা আসেন না। তিনি সঙ্গে করে নিয়ে আসেন দুই মেয়ে লক্ষ্মী, সরস্বতী এবং দুই ছেলে কার্তিক আর গণেশ। আর দেবীর সঙ্গে বাহন হিসেবে থাকেন পশুরাজ সিংহ (The Lion)।

বিভিন্ন দেবতা দুর্গাকে বিভিন্ন যুদ্ধাস্ত্র দিয়ে সজ্জিত করেছিলেন। হিমালয় দুর্গাকে (Durga Puja)বাহন হিসেবে দিয়েছিলেন সিংহ (The Lion)। চণ্ডীগ্রন্থে দেবীর বাহন সিংহকে (The Lion) ‘বাহনকেশরী’, ‘ধূতসট’ প্রভৃতি বিশেষণে বিশেষিত করা হয়েছে।

সিংহ (The Lion) রজোগুণের অধিকারী। সেই সঙ্গে প্রচণ্ড শক্তি ও উচ্ছ্বাসের প্রতীক। দেবী দুর্গা স্বয়ং অত্যন্ত বনশালী ও শৌর্যবর্তী। ফলে সিংহের (The Lion) মতো বলশালী প্রাণীকে নিজের আয়ত্ত্বে রাখতে পারবেন। সেই জন্য সিংহ (The Lion) দুর্গার বাহন।

আরও পড়ুন: শরৎ এল রে: ‘সখীবেশ’-এ পুজো করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব, জানেন কোন সেই পুজো?

দুর্গার (Durga Puja) যেসব মূর্তি পাওয়া যায় তার দু’টি রূপ মহিষাসুরমর্দিনী এবং সিংহবাহিনী। এর মধ্যে সম্ভবত মহিষাসুরমর্দিনী রূপটিই প্রাচীন। রাজস্থানের নাগোর থেকে পাওয়া আনুমানিক খ্রিষ্টপূর্ব প্রথম শতকের একটি ক্ষুদ্রাকৃতি ফলককে মহিষাসুরমর্দিনী রূপের প্রাচীনতম নিদর্শন হিসেবে পণ্ডিতরা মনে করেন।

সিংহবাহিনী রূপটি সম্ভবত এসেছে ভারতের বাইরে থেকে। ভারতের বিভিন্ন স্থান থেকে যে মহিষাসুরমর্দিনী ও সিংহবাহিনী দেবীমূর্তির নির্দশন পাওয়া গিয়েছে সেগুলো খ্রিষ্ট্রীয় চতুর্থ ও পঞ্চম শতকে তৈরি হয়েছিল বলে মনে করা হয়। সিংহ (The Lion)-সহ মহিষাসুরমর্দিনী মূর্তি এসেছে সপ্তম শতাব্দী থেকে। বুদ্ধ যুগ হয়ে হিন্দু যুগের শুরুর দিকে মহিষাসুরমর্দিনী ধীরে ধীরে সিংহবাহিনী হয়ে ওঠে।

মহিষাসুরমর্দিনী রূপটি দেবীর অত্যন্ত উগ্র, যুদ্ধরত এবং গতিশীল। তিনি দশভূজা (দশটি হাত বিশিষ্ট) এবং তাঁর প্রতিটি হাতে দেবতাদের দেওয়া বিশেষ বিশেষ অস্ত্র থাকে।

আরও পড়ুন: শরৎ এল রে: দুর্গাকে অসুর বধ করতে কুঠার দিয়েছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা

তিনি মহিষাসুরকে বধ করার সময় এই রূপ ধারণ করেন। এই রূপে দেবীর পায়ের নিচে মহিষরূপী অসুর বা মহিষের কাটা গলা থেকে বের হওয়া মানবরূপী অসুর থাকে। দেবীর ত্রিশূলটি অসুরের বুকে বিদ্ধ থাকে।

সিংহবাহিনী রূপে দেবী শান্ত, সৌম্য এবে রাজকীয়। তিনি সিংহের পিঠে বসে থাকেন। তিনি চার হাত (চতুর্ভূজা) বা আট হাত (অষ্টভূজা) বিশিষ্ট হতে পারেন। এই রূপে যুদ্ধের তীব্রতা বা অসুরের উপস্থিতি থাকে না, বরং এটি দেবীর অভয়প্রদায়ী রূপ। এই রূপে অসুরের কোনও অস্তিত্ব থাকে না। দেবী কেবল তাঁর বাহন সিংহের উপর শান্তভাবে বসে বা দাঁড়িয়ে থাকেন।

বর্তমানে সিংহ (The Lion) ছাড়া দেবী দুর্গার মূর্তি কল্পনা করা যায় না। দেবীর সঙ্গে তাঁর বাহনও বাঙালির আপজন হয়ে উঠেছে। তাই বিজয়ার দিন মাকে (Durga Puja) মিষ্টি মুখ করানোর পাশাপাশি তাকেও মিষ্টি খাওয়ানো হয়। শুধু তাই নয়, সিঁদুর দিয়ে তাঁকেও বরণ করেন মা-বোনেরা।

দেখুন:

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment