---Advertisement---

দিল্লিতে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে আটকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৫৬ বছরের ব্যক্তি

By Suman Debnath

September 21, 2026 12:35 PM

দিল্লিতে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে আটকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৫৬ বছরের ব্যক্তি

---Advertisement---


ফের দিল্লিতে ধর্ষণ। এবার দিল্লির সদর বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (Sexual Assault of a Class Six Student) দোকানের ভিতরে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। এই ঘটনায় ৫৬ বছরের এক দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম মকসুদ।

পুলিশ সূত্রে খবর, স্টেশনারি কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা (Sexual Assault of a Class Six Student)। তাকে প্রলোভন দেখইয়ে একটি দোকানের ভিতরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সেখানে তাকে আটকে রেখে যৌন নির্যাতন  (Sexual Assault of a Class Six Student) করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: আফগানিস্তানের হুঁশিয়ারির মধ্যেই পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

১৬ সেপ্টেম্বর রাতে ঘটনার খবর পায় পুলিশ। একটি পিসিআর কল পাওয়ার পর সদর বাজার থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মহিলা থানার আধিকারিক এবং সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিকেরাও তদন্তে যোগ দেন।

নাবালিকার (Sexual Assault of a Class Six Student) অভিযোগের ভিত্তিতে উত্তর জেলার মহিলা থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণ, বেআইনিভাবে আটকে রাখা এবং পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতে পেশ করা হলে তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। ঘটনার তদন্ত চলছে।

উত্তর দিল্লিতে পর পর নাবালিকাকে ঘিরে অপরাধের অভিযোগ

এই ঘটনার কয়েক দিনের আগেই উত্তর দিল্লিতে এক ১৭ বছরের নাবালিকার মৃত্যু এবং যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল। স্বরূপ নগর এলাকার কুশ রোডের কাছে একটি খোলা জায়গা থেকে ১৩ সেপ্টম্বর ওই কিশোরীর দেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: দিল্লিতে ১৭ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ, ৩ নাবালক-সহ গ্রেপ্তার ৪

ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিন জন নাবালক এবং একজন প্রাপ্তবয়স্ক। তদন্তকারীরা ওই এলাকার ৫০টিরও বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছিলেন বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলের কাছে একটি টেম্পো দেখা যায় এবং সেই সূত্র ধরেই সন্দেহভাজনকে শনাক্ত করা হয়।

পুলিশের দাবি, অভিযুক্তদের সঙ্গে ওই কিশোরীর পরিচয় ছিল।ঘটনায় একাধিক ব্যক্তির জড়িত থাকার প্রমাণ মিলেছে। যৌন নির্যাতনের পর ওই কিশোরীকে হত্যা করা হয় বলে অভিযোগ। তিন নাবালক অভিযুক্তের বয়স ১৬ ও ১৭ বছরের মধ্যে।

দেখুন:

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment