---Advertisement---

ভেজালে ভরা স্বর্গোদ্বারের খাজা, সরকারি অভিযানে উঠে এল বিস্ফোরক তথ্য

By Suman Debnath

September 18, 2026 7:30 PM

ভেজালে ভরা স্বর্গোদ্বারের খাজা, সরকারি অভিযানে উঠে এল বিস্ফোরক তথ্য

---Advertisement---


পুরী আর খাজা একে অপরের পরিপূরক। এবার জগন্নাথের অন্যতম মহাপ্রসাদ খাজা নিয়ে উঠল প্রশ্ন। সম্প্রতি পুরীর মন্দির সংলগ্ন এলাকা ও স্বর্গোদ্বার সৈকতের খাজার দোকানগুলিতে অভিযান চালায় রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা দপ্তর ও পুলিশ। সেই অভিযানে নিম্নমানের খাদ্য সামগ্রী ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির মতো অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, এই অভিযানে আধিকারিকরা ৪ কুইন্টাল খাজা নষ্ট করেছেন। খাজা গুণমান নিয়ে বারবার অভিযোগ ওঠার পরেই গুণমান যাচাই করতে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা এই অভিযান চালান। মূলত শ্রী কৃষ্ণ সিনেমা লেন, বড়দণ্ড, স্বর্গদ্বার ও তার আশেপাশের এলাকায় আধিকারিকেরা এই অভিয়ান চালান। কোনও দোকানেই খাদ্য সুরক্ষার নিয়ম মানা হয়নি বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, পুরীর জগন্নাথ মন্দিরের মূল দ্বারের কাছে চারটি বড় দোকানের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ওই দোকানগুলির মালিকপক্ষকে সতর্ক করার পাশাপাশি ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের দাবি, খাজা তৈরি করতে খারাপ মানের তেল ব্যবহার করা হচ্ছিল। খাজায় যে রস ব্যবহার করা হচ্ছিল, তাও অনেক পুরোনো। এর পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাজা তৈরি করা হচ্ছিল বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: ৪ মাসে ২৪৯ কোটি টাকা খরচ কীভাবে? বিস্তারিত হিসেব দিলেন মুখ্যমন্ত্রী

জানা গিয়েছে, অভিযুক্ত দোকানদারকে সতর্ক করে প্রচুর পরিমাণে খাজা ফেলে দেওয়া হয়েছে। পুলিশ সুপার প্রতীক সিং জানিয়েছেন, ভক্তদের অনেক দাম দিয়ে নিম্নমানের ও নকল খাজা বিক্রি হওয়ার অভিযোগ উঠছিল। এর জন্য পুলিশ প্রশাসন এদিন পুরীতে বিশেষ অভিযান চালায়।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment