---Advertisement---

বিশ্বকর্মা পুজোর দিন ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তর-দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

By Suman Debnath

September 17, 2026 1:45 PM

বিশ্বকর্মা পুজোর দিন ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তর-দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

---Advertisement---


কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশের দেখা মিলছে। বেলা বাড়তেই বিকেলে আকাশ মেঘলা করে ঝেঁপে নামতে পারে বৃষ্টি। বৃহস্পতিবার উত্তর থেকে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? শুক্রবার বিশ্বকর্মা পুজোর দিন কি সারাদিনই বৃষ্টি হবে? কী পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর?

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। কোনও কোনও জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে আজ হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। দু-এক জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে আজ কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া

শুক্রবার হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। দু-এক জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে শুক্রবার কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে, দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। দু-এক জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে শুক্রবার হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

কলকাতার আবহাওয়া

কলকাতায় বৃহস্পতিবার সারাদিনই মেঘলা আকাশের দেখা মিলবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

বৃহস্পতিবার উত্তরবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্যদিকে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আজ তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: সরকারি চাকরির টোপ দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ, সুমিতের বিরুদ্ধে ফের দায়ের মামলা

শুক্রবার উত্তরবঙ্গের আবহাওয়া

শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে এই জেলাগুলিতেও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের সব জেলাতেই শুক্রবার হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment