---Advertisement---

‘এই চার্জশিট দুই বছর ধরে দেখছি, কিছুই হল না’, হতাশ অভয়ার বিধায়ক মা

By Suman Debnath

September 16, 2026 1:25 PM

‘এই চার্জশিট দুই বছর ধরে দেখছি, কিছুই হল না’, হতাশ অভয়ার বিধায়ক মা

---Advertisement---


আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনা নিয়ে এখনও রাজ্য-রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে রয়েছে। কারণ পালাবদলের পশ্চিমবঙ্গে এই মামলার নতুন করে তদন্ত শুরু হয়েছে। কিন্তু তার গতিপ্রকৃতি একই ধারায় বইছে বলে অভিযোগ। তৃণমূল জমানায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল। তখন সিবিআই তদন্তে নেমে পাঁচ মাস পর জানিয়ে দেয়, প্রকৃত অপরাধী সঞ্জয় রায়ই। কিন্তু তাতে সন্তুষ্ট হননি অভয়ার মা। তার মধ্যে তিনটি আদালত এই মামলাটি পর্যবেক্ষণ করে। নিম্ন আদালত, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। এখন রাজ্যে বিজেপি সরকার। যারা এসেই এই ঘটনার নতুন করে তদন্তের নির্দেশ দেয়। কিন্তু কেটে গিয়েছে দু’বছর চার মাস। তাই বিচার না পেয়ে হতাশ অভয়ার বিধায়ক মা রত্না দেবনাথ।

এদিকে অভয়া কাণ্ডের পর পেরিয়ে গিয়েছে ২ বছর চার মাস সময়। দোষী সঞ্জয় রাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। কিন্তু এই রায়ে খুশি নন অভয়ার বাবা-মা। মেয়ের সুবিচারের আশায় রাজনীতিতে নেমেছেন। বিজেপির টিকিটে পানিহাটি কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হন অভয়ার মা রত্না দেবনাথ। কিন্তু এখনও তদন্ত নিয়ে খুশি হতে পারছেন না তিনি। ইতিমধ্যেই অভয়ার মামলা নিয়ে জমা পড়া চার্টশিট। আর তা নিয়ে রীতিমতো হতাশ পানিহাটির বিধায়ক। রত্না দেবনাথ এই বিষয়ে বলেন, ‘এই চার্জশিটে কিছুই নেই। এটা ২ বছর ধরে দেখছি।’ তবে তদন্ত কমিটির উপর আস্থা আছে বলেই জানান তিনি।

অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, এই ঘটনায় যারা দোষী তাদের কাউকে ছাড়া হবে না। কঠিন শাস্তি দেওয়া হবে। এমনকী তিনজন আইপিএস অফিসারকে সাসপেন্ড পর্যন্ত করেছেন মুখ্যমন্ত্রী। তারপরও কেটে গিয়েছে বেশ কয়েকটি মাস। ২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাই গ্রেপ্তার হলেও পরিবারের দাবি ছিল, এই ঘটনার নেপথ্যে বড় মাথা আছে। তদন্তভার সিবিআইয়ের হাতে দেয় আদালত। কিন্তু নতুন করে কোনও তথ্য সামনে আসেনি। আর কাউকে গ্রেপ্তারও করেনি। কিন্তু তাঁদের সরকার এলেও সিবিআইয়ের চার্জশিট নিয়ে হতাশ রত্না দেবনাথ।

তাছাড়া গতকাল শিয়ালদহ আদালতে আরজি কর কাণ্ডে ১৩তম স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, একাধিক নথি, সিসিটিভি, মেডিক্যাল এবং ফরেনসিক রিপোর্ট খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। যে শ্মশানে নির্যাতিতাকে দাহ করা হয়েছে, সেখানে গিয়ে তদন্ত করছে সিবিআইয়ের তৈরি সিট। পরিবারের সদস্যরা যে বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন, সেই দিকগুলি খতিয়ে দেখা হয়েছে। আর কিছু তদন্ত বাকি। যদিও এই রিপোর্টে একেবারেই খুশি না হয়ে অভয়ার বিধায়ক মা বলেন, ‘এই চার্জশিট দু’বছর ধরে দেখছি। এই চার্জশিটে কিছুই নেই। কিছুই হল না। কলকাতা হাইকোর্টে কী চার্জশিট জমা পড়ল সেটা দেখান না বিচারপতিরা। কিন্তু বিচারপতিরাও এই চার্জশিটে সন্তুষ্ট নন। নতুন করে একটি তদন্ত কমিটি গঠন হয়েছে স্বাস্থ্যদপ্তর থেকে। দেখা যাক কী হয়।’

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment