আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ঝগড়ার জেরে প্রেমিকের হামলায় গুরুতর আহত হলেন এক যুবতী ও তার মা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে খুমুলুঙের গুলাচি হাতাই এলাকায়।
জানা যায়, প্রেমিক-প্রেমিকার মধ্যে বিবাদকে কেন্দ্র করে আচমকাই হামলার ঘটনা ঘটে। অভিযোগ, প্রেমিক ওই যুবতী রিশা দেববর্মা এবং তার মাকে মারধর করে। হামলায় গুরুতর আহত হন রিশা দেববর্মা। তার শরীর থেকে রক্তক্ষরণ হতে থাকে।
পরিস্থিতি দেখে স্থানীয়রা দ্রুত রক্তাক্ত অবস্থায় রিশাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কী কারণে এই হামলা এবং ঘটনার সঙ্গে আর কারও যোগ রয়েছে কি না, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। ঘটনার বিষয়ে পুলিশি তদন্ত ও পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
Leave a Comment