---Advertisement---

শিক্ষক স্বল্পতায় ধুঁকছে সোনামুড়ার আড়ালিয়া এসবি স্কুল, বঞ্চিত পড়ুয়ারা!

By Suman Debnath

September 15, 2026 9:09 AM

শিক্ষক স্বল্পতায় ধুঁকছে সোনামুড়ার আড়ালিয়া এসবি স্কুল, বঞ্চিত পড়ুয়ারা

---Advertisement---

সোনামুড়া: সুষ্ঠু বদলি নীতির অভাবে শিক্ষক স্বল্পতায় ভুগছে সোনামুড়া মহকুমার আড়ালিয়া এসবি স্কুল। এর জেরে গুণগত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে স্কুলের বিদ্যার্থীরা। অভিযোগ উঠেছে, সোনামুড়া মহকুমার আড়ালিয়া এসবি স্কুলে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা ৭০ জন হলেও শিক্ষকের সংখ্যা মাত্র চার জন। এদের মধ্যে প্রধান শিক্ষিকার অবসর নেওয়ার সময় হয়ে এসেছে এবং তিনি প্রায় সময়ই ছুটিতে থাকেন। ফলে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পঠনপাঠনের দায়িত্ব বাস্তবে বর্তায় মাত্র তিনজন শিক্ষকের উপর।

ছাত্রছাত্রীদের বক্তব্য, শিক্ষক স্বল্পতার কারণে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পড়াশোনা একসঙ্গে করাতে হয়। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও পড়াশোনা শুরু হয় না বলেও অভিযোগ তাদের। বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতার বিষয়টি স্বীকার করে নিয়েছেন এক শিক্ষকও। তিনি জানান, চারজন শিক্ষক-শিক্ষিকা থাকলেও প্রধান শিক্ষিকা প্রায় সময় ছুটিতে থাকেন এবং বাকি তিনজনকেও সব সময় বিদ্যালয়ে পাওয়া যায় না। এর ফলে বিদ্যালয়ের পড়াশোনা সঠিকভাবে চালানো সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, গোটা রাজ্যের বিভিন্ন স্কুলেই কমবেশি শিক্ষক স্বল্পতার সমস্যা রয়েছে। এর জেরে গুণগত শিক্ষা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অভিভাবকরা। আড়ালিয়া এসবি স্কুলের এই শিক্ষক স্বল্পতা আদৌ কবে নাগাদ দূর হয়, এখন সেটাই দেখার বিষয়।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment