---Advertisement---

কলকাতায় ফের ড্রাগ কন্ট্রোলের হানা, জাল ওষুধের খোঁজে ২ জায়গায় তল্লাশি

By kolamkotha.com

September 9, 2026 6:45 PM

কলকাতায় ফের ড্রাগ কন্ট্রোলের হানা, জাল ওষুধের খোঁজে ২ জায়গায় তল্লাশি

---Advertisement---


রাজ্যে ফের ড্রাগ কন্ট্রোলের বড়সড় অভিযান। জাল ওষুধের লেনদেনের অভিযোগের তদন্তে নেমে শহরের দুই পৃথক জায়গায় একযোগে তল্লাশি চালাল রাজ্য ড্রাগ কন্ট্রোলের দুটি দল। বড়বাজার এবং কুষ্টিয়া রোড এলাকায় একাধিক ওষুধ ব্যবসায়ী, হোলসেলার ও ডিস্ট্রিবিউটারের প্রতিষ্ঠানে চলছে নথিপত্র খতিয়ে দেখার কাজ।

বড়বাজারে কে বি ড্রাগস, এম এস লাইফ-সহ একাধিক ওষুধ ব্যবসায়ীর প্রতিষ্ঠানে পৌঁছন ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। ওষুধের মজুত, কেনাবেচার নথি, সরবরাহ সংক্রান্ত কাগজপত্র-সহ বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি মজুত থাকা ওষুধের মান এবং বৈধতা নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।

রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রের খবর, তারা গোপন সূত্রে খবর পেয়েছিল কলকাতার কয়েকটি জায়গায় জাল ওষুধের লেনদেন চলছে। সেই অভিযোগের সত্যতা যাচাই করতেই বুধবার এই অভিযান চালানো হয়। কোনও ওষুধ সন্দেহজনক মনে হলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, কলকাতা ৩৯ নম্বরের ৫, কুষ্টিয়া রোডেও হানা দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের একটি দল। সেখানেও ওষুধের নথি এবং মজুত খতিয়ে দেখা হচ্ছে। জাল ওষুধের উৎস কোথায়, কোথা থেকে সেগুলি আসছে এবং কোথায় সরবরাহ করা হচ্ছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: শহরের একাধিক শপিং মল পরিদর্শনে দমকল, অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে চলল অভিযান

দুই জায়গায় তল্লাশি শেষে উদ্ধার হওয়া নথি এবং ওষুধের নমুনা পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অভিযানে এখনও পর্যন্ত কী কী উদ্ধার হয়েছে বা কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত ড্রাগ কন্ট্রোলের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: ভোটের মেশিনে হাত নয়, মেশিন সারানো বা বদলানোয় নিষেধাজ্ঞা হাইকোর্টের

---Advertisement---

No comments to show.

Leave a Comment