কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে, উপস্থিত রাজ্যপাল-মুখ্যমন্ত্রী

By kolamkotha.com

September 9, 2026 11:45 AM

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে, উপস্থিত রাজ্যপাল-মুখ্যমন্ত্রী


কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভিঠলরাও ঘুগে। বুধবার সকাল ১০টায় শুরু হয় শপথগ্রহণ। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার স্পিকার-সহ একাধিক বিধায়ক। দেশের একাধিক হাইকোর্টের প্রাক্তন এবং বর্তমান বিচারপতিরাও যোগ দেন এই অনুষ্ঠানে। আদালতের এক নম্বর কক্ষে নতুন প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। বেশ কয়েকমাস পর স্থায়ী প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট। তবে স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের আগে এতদিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।

স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের দাবি বেশ কিছুদিন ধরে উঠছিল। তার মধ্যেই সুপ্রিম কোর্টের কলেজিয়ামে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বে গত ৯ এবং ৩১ আগস্ট এই বিষয়টির উপর সুপারিশ করেন। তারপরেই কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সমাজমাধ্যমে জানান, রাষ্ট্রপতি সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে এই নিয়োগে সম্মতি দিয়েছেন। সুতরাং এই নিয়োগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো বলে জানা গিয়েছে। এমনকী স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগে বিচারব্যবস্থায় অনেকটাই গতি আসবে বলে মনে করছেন আইনজীবীরা।

আরও পড়ুন:  জোড়াফুল না থাকলে নতুন ‘ফুল’ প্রতীক! নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় মমতা

১৯৯০ সালে আইনজীবী হিসাবে কাজ শুরু করেছিলেন বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে। প্রায় দু’হাজারেরও বেশি মামলায় সওয়াল করেছিলেন তিনি। যার মধ্যে বেশিরভাগই শ্রমিক ইউনিয়নের মামলা। তবে পরে একাধিক শিল্প সংস্থা এবং বহুজাতিক সংস্থার হয়েও মামলায় সওয়াল করেছিলেন। এমনকী বিচারপতি পদে থাকা এবং দীর্ঘ সময় কাজের অভিজ্ঞতা রয়েছে বিচারপতি রবীন্দ্রের। এবার কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাবেন। কলকাতা হাইকোর্ট ছাড়াও দেশের আরও বেশ কয়েকটি হাইকোর্টেও প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে।

তাছাড়া  বিচারপতি ঘুগে বাবাসাহেব আম্বেদকার মারাঠওয়াড়া বিদ্যাপীঠে অতিথি অধ্যাপক হিসেবেও শিক্ষকতা করেছেন। তাঁর বাবা ভি বি ঘুগে ছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। রবীন্দ্র ঘুগে ঔরঙ্গাবাদের বার অ্যাসোসিয়েশন অফ ইন্ডাস্ট্রিয়াল লইয়ার্সের সচিব এবং সভাপতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ২০১৩ সালের ২১ জুন বম্বে হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন ঘুগে। তার পর ২০২৬ সালের জুন মাসে বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছিলেন তিনি। এবার কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হলেন রবীন্দ্র ভিঠলরাও ঘুগে। শপথ নেওয়ার পর প্রধান বিচারপতি বলেন, ‘একসময় আমি সাধারণ সাইকেলে চড়ে নিজের কর্মজীবন শুরু করেছিলাম। আজ সেখান থেকে ভারতের অন্যতম ঐতিহ্যবাহী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির আসনে বসা আমাদের মহান গণতন্ত্রের একটি অনন্য দৃষ্টান্ত। কঠোর পরিশ্রম, সততা এবং অবিচল নিষ্ঠা যে কোনও সাধারণ মানুষকেও সর্বোচ্চ সম্মানের শিখরে পৌঁছে দিতে পারে। এটা তারই প্রমাণ। আজকে এই জায়গায় পৌঁছনোর পিছনে আমার পরিবারের একটি বিরাট এবং নীরব ত্যাগ জড়িয়ে রয়েছে। যা ছাড়া এই পথ অতিক্রম করা সম্ভব হতো না। শুরুর পথটি হয়তো অত্যন্ত খাড়া, কঠিন এবং ক্ষমাহীন মনে হতে পারে। কিন্তু আইন তার পুরষ্কার দেওয়ার ক্ষেত্রে সবসময়ই অত্যন্ত সুবিচার করে থাকে।’

আরও পড়ুন:  বিলবোর্ড কাণ্ডে পুলিশের তলবে সাড়া দিলেন অভিষেক, শেক্সপিয়ার সরণি থানায় সাংসদ

Related Stories

সপ্তম বেতন কমিশনের আওতায় আরও কর্মীরা! রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পর্ষদের কর্মীদের বেতন পর্যালোচনার সিদ্ধান্ত

সপ্তম বেতন কমিশনের আওতায় আরও কর্মীরা! রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পর্ষদের কর্মীদের বেতন পর্যালোচনার সিদ্ধান্ত

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

No comments to show.

Leave a Comment