ডেঙ্গু নিয়ন্ত্রণে এবার ময়দানে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য ভবনে মঙ্গলবার বৈঠক

By kolamkotha.com

August 31, 2026 4:05 PM


ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার সরাসরি রাশ নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগামী মঙ্গলবার বিকেল ৫টায় স্বাস্থ্য ভবনে ডেঙ্গু নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক ডেকেছেন তিনি। বৈঠকে কলকাতা ও হাওড়া পুরনিগমের কমিশনার ছাড়াও রাজ্যের ২১টি পুরসভার নির্বাহী আধিকারিকদের উপস্থিত থাকার কথা। থাকবেন পুর ও নগরোন্নয়ন, পরিবহন এবং সেচ দপ্তরের সচিবেরা। রেলের আধিকারিকদেরও বৈঠকে ডাকা হয়েছে।

রাজ্যে পালাবদলের পরে ডেঙ্গু নিয়ে এই প্রথম এত বড় পরিসরে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। পূর্বতন সরকারের আমলে সাধারণত নবান্ন থেকেই ডেঙ্গু পরিস্থিতির পর্যালোচনা বৈঠক হতো। এবার  সদর দপ্তর স্বাস্থ্য ভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) বৈঠক করার সিদ্ধান্তকে তাই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।

আরও পড়ুন: AI ক্যামেরাকে ফাঁকি দিতে বিশেষ শার্ট! তৈরি করেছেন ডিজাইনার সাইমন ওয়েকার্ট

মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) বৈঠকের আগে মঙ্গলবারই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা। সেই বৈঠকে জেলার ডেঙ্গু পরিস্থিতি, আক্রান্তের সংখ্যা, মশার লার্ভা নিধন এবং নজরদারি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা।প্রশাসনিক সূত্রের খবর, রাজ্যের প্রায় সব ক’টি পুরবোর্ড ভেঙে যাওয়ায় পুর পরিষেবার একটা বড় অংশ কার্যত ধাক্কা খেয়েছে।

আরও পড়ুন:  বিদেশে চোখের চিকিৎসায় মিলবে আদালতের ছাড়পত্র? সুপ্রিম বার্তার পর বুধবারই মামলায় নজর হাইকোর্টের

মশার লার্ভা নিধন এবং ডেঙ্গি প্রতিরোধের কাজে যুক্ত স্বাস্থ্যকর্মীদের একাংশ বর্তমানে আয়ুষ্মান সংক্রান্ত কাজে ব্যস্ত। ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নজরদারি এবং তদারকির কাজেও ঘাটতি তৈরি হয়েছে বলে অভিযোগ। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরাও ডেঙ্গু নিয়ন্ত্রণের কাজে প্রয়োজনীয় তদারকি করতে পারছেন না— এমন অভিযোগও উঠছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) সরাসরি হস্তক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

স্বাস্থ্য ভবনের হিসাব অনুযায়ী, রবিবার পর্যন্ত ডেঙ্গিতে রাজ্যে সাত জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু পজিটিভ রোগীর মৃত্যুকেও হিসাবের মধ্যে ধরলে মৃতের সংখ্যা ১০। ১৯শে আগস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪,০৩৫। আক্রান্তের হার ০.৭ শতাংশ। গত বছর একই সময়ে, অর্থাৎ বছরের প্রথম ৩৩ সপ্তাহে, আক্রান্তের সংখ্যা ছিল ৬,৪৮৮। আক্রান্তের হার ছিল ১ শতাংশ।

আরও পড়ুন: শিলং উপনির্বাচনের আগে দলবদল! বিজেপিতে যোগ দিতে পারেন UDP-র ৯ বিধায়ক

আরও পড়ুন:  পালাবদলের পর বইয়ের রয়্যালটিও বন্ধ? বিজেপির ভয়ে প্রকাশকরা টাকা দিচ্ছেন না মমতা কে! বিস্ফোরক অভিযোগ

পরিসংখ্যানে এ বছর আক্রান্তের হার গত বছরের তুলনায় কম হলেও স্বাস্থ্য দপ্তরের কর্তাদের একাংশের বক্তব্য, ডেঙ্গু পরীক্ষা গত বছরের তুলনায় কম হওয়ায় শুধুমাত্র আক্রান্তের হার দিয়ে পরিস্থিতির বিচার করা ঠিক হবে না। ২০২৫ সালে ডেঙ্গিতে রাজ্যে ১৯ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এবছর রাজ্যের কয়েকটি এলাকায় আচমকা ডেঙ্গির প্রাদুর্ভাব বেড়েছে। জলপাইগুড়ির মাল ও মাটিয়ালি, মুর্শিদাবাদের জলঙ্গি ও রঘুনাথগঞ্জ-২, পূর্ব বর্ধমানের ভাতার ও পূর্বস্থলী-১, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়-১ ও ভাঙড়-২ এবং নদিয়ার তেহট্ট-১ ও চাকদহকে বিশেষ নজরে রাখা হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় গত মঙ্গলবারই ডেঙ্গু নিয়ে পর্যালোচনা বৈঠক করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তার এক সপ্তাহের মধ্যেই ফের বৈঠক ডাকা হয়েছে। তবে এ বার বৈঠকে থাকছেন খোদ মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। স্বাস্থ্য ভবনে গিয়ে তাঁর এই বৈঠক থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে পুরসভা, স্বাস্থ্য দপ্তর, সেচ, পরিবহণ এবং রেলের মধ্যে সমন্বয় আরও জোরদার করার বার্তা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

দেখুন:

Related Stories

সপ্তম বেতন কমিশনের আওতায় আরও কর্মীরা! রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পর্ষদের কর্মীদের বেতন পর্যালোচনার সিদ্ধান্ত

সপ্তম বেতন কমিশনের আওতায় আরও কর্মীরা! রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পর্ষদের কর্মীদের বেতন পর্যালোচনার সিদ্ধান্ত

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

No comments to show.

Leave a Comment