---Advertisement---

বদলিতে জিনিসপত্র নিয়ে যাওয়ার খরচে নতুন সুবিধা, সরকারি কর্মীদের জন্য নয়া অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর

By kolamkotha.com

August 28, 2026 2:40 PM

---Advertisement---


সরকারি চাকুরিজীবীদের জন্য় সুখবর।  বদলি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর(Suvendu Adhikari)। চাকরির সূত্রে এক জায়গা থেকে অন্যত্র বদলি হলে সরকারি কর্মীদের জিনিসপত্র নিয়ে যাওয়ার খরচে নতুন ব্যবস্থা চালুর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার নিজের এক্স হ্যান্ডলে এ কথা জানিয়েছেন তিনি(Suvendu Adhikari)।

নতুন ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘কম্পোজিট ট্রান্সফার অ্যান্ড প্যাকিং গ্রান্ট’। মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) ঘোষণা অনুযায়ী, এ বার থেকে বদলির ক্ষেত্রে কর্মীরা তাঁদের বেসিক বেতনের ৮০ শতাংশ অথবা সর্বাধিক ৫০ হাজার টাকা পর্যন্ত এককালীন অর্থ পাবেন। এই অর্থ পেতে কোনও খরচের রসিদ জমা দেওয়ার প্রয়োজন হবে না।

আরও পড়ুন: পথচারী থেকে ফুটপাথবাসী শিশুদের রাখি বাঁধলেন, মিষ্টি খাওয়ালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

নতুন কর্মস্থল পুরনো জায়গা থেকে ৩০ কিলোমিটার বা তার বেশি দূরে হলে জিনিসপত্র পরিবহণের সম্পূর্ণ খরচ বহন করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী(Suvendu Adhikari)। তবে দূরত্ব ৩০ কিলোমিটারের কম হলে সেই খরচের এক-তৃতীয়াংশ দেওয়া হবে।

আরও পড়ুন: নেপাল সীমান্তের কাছে হিমবাহের ধ্বংসাবশেষে তৈরি হ্রদের পাড় উপচে নামছে জল, নতুন বন্যার আশঙ্কা, জানাল চিন

শুধু কর্মরত সরকারি কর্মীরাই নন, অবসরপ্রাপ্ত কর্মীরাও অন্যত্র যাওয়ার ক্ষেত্রে প্রাপ্য আর্থিক সহায়তা পাবেন বলে ঘোষণা (Suvendu Adhikari)করা হয়েছে। সরকারি কর্মীদের বদলিজনিত খরচের ক্ষেত্রে এই নতুন ব্যবস্থা বিশেষ স্বস্তি আনবে বলেই মনে করা হচ্ছে। দীর্ঘদিনের পুরনো নিয়ম বদলে এই নতুন ব্যবস্থা চালুর ফলে বদলি বা অবসরের সময় সরকারি কর্মচারীদের আর্থিক চাপ কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে।

দেখুন: রাখির আনন্দে মাতলেন অগ্নিমিত্রা, বিশেষ কিছু মুহূর্ত

 



---Advertisement---

No comments to show.

Leave a Comment