---Advertisement---

পঞ্চায়েত কর্মীদের ডিএ বাড়ল, বাড়ছে দৈনিক মজুরিও

By kolamkotha.com

August 22, 2026 10:09 AM

---Advertisement---


পঞ্চায়েত দপ্তরের কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে পঞ্চায়েতের কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ (ডিআর) ৩৮ শতাংশ হারে কার্যকর হবে। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা কর্মীদের ক্ষেত্রে সংশোধিত মূল বেতনের ভিত্তিতেই এই সুবিধা মিলবে।

পাশাপাশি, পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা পঞ্চায়েত কর্মীদের ডিএ ১৭১ শতাংশ থেকে বাড়িয়ে ২২৩ শতাংশ করা হয়েছে। একই হারে প্রি-রিভাইজড পেনশনপ্রাপক পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফও বাড়ানো হয়েছে।

শুধু ডিএ বা ডিআর নয়, পঞ্চায়েতের দৈনিক মজুরির কর্মীদের জন্যও সুখবর। ১ অক্টোবর থেকে তাঁদের দৈনিক মজুরি আরও ১১০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পঞ্চায়েত দপ্তরের কর্মী এবং দৈনিক মজুরির কর্মী—দুই ক্ষেত্রেই আর্থিক সুবিধা বাড়তে চলেছে।

এই সংক্রান্ত বিজ্ঞপ্তি গত ১৮ আগস্ট জারি করেছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। সরকারি নির্দেশ অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকেই বর্ধিত ডিএ, ডিআর এবং দৈনিক মজুরি কার্যকর হবে।

---Advertisement---

No comments to show.

Leave a Comment