---Advertisement---

বিয়ে করলেন রমনদীপ সিং – Dainik Statesman

By Suman Debnath

August 8, 2026 3:05 PM

বিয়ে করলেন রমনদীপ সিং – Dainik Statesman

---Advertisement---


অবশেষে চার হাত এক হল। বিয়ে করলেন পঞ্জাবের রঞ্জি দলের সদস্য ও কলকাতা নাইট রাইডার্স তারকা রমনদীপ সিং। বিয়ে করলেন অভিনেত্রী চার্লি চৌহানকে। তাঁদের এই বিয়ের খবর সামনে আসার পর থেকে উচ্ছ্বসিত হয়েছেন তাদের ফ্যানেরা।

চার্লি চৌহান এমটিভির একাধিক সিরিজে অভিনয় করেছিলেন। এছাড়াও ছিলেন বেশ কিছু রিয়ালিটি শো তেও। সেখান থেকে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। আর কেকেআরে খেলার দৌলতে রমনদীপও অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে কেবলমাত্র পরিবারের সামনেই বিয়ে করলেন তাঁরা। খুব বেশি নিমন্ত্রণ তারা করেননি।

ক্রিকেটের সঙ্গে বিনোদন দুনিয়ার মিলন এই নতুন নয়। টাইগার পতৌদি- শর্মিলা ঠাকুর, ভিভ রিচার্ডস- নীনা গুপ্তার সম্পর্ক এই দুই জগতের বাঁধনকে আরো জমাট করেছিল। তারপরে এই তালিকায় যোগ হয়েছিল হালের বিরাট কোহলি- অনুষ্কা শর্মা জুটি। সেই তালিকায় নবতম সংযোজন রমনদীপ চার্লি জুটি। তাঁদের বিয়ের মূহূর্ত পঞ্জাব কিংসের সোশ্যাল মিডিয়া পেজ থেকে ভাগ করে নেওয়া হয়েছে। কারণ রমনদীপ প্রথম আইপিএল খেলা শুরু করেছিল পঞ্জাব কিংসের হয়ে।

আরও পড়ুন:  প্রীতি ম্যাচের আগেই ধাক্কা! চোট পেয়ে ছিটকে গেলেন শুভমান, ভারতের নেতৃত্বে রাহুল

জানা গিয়েছে, এই বিয়েতে যোগ দিয়েছিলেন পরিবারের সদস্যদের পাশাপাশি কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, ক্রিকেটার ও টেলিভিশন জগতের বেশ কয়েকজন। তারকাদের মধ্যে এই বিয়েতে ছিলেন আর্শদীপ সিং, নমন ধীর, অশ্বিনী কুমার, জস্সিন্দর সিং। এছাড়াও অভিনেতা জয় ভানুশালীও এই বিয়েতে যোগ দিয়েছিলেন। বিয়েতে রমনদীপ পড়েছিলেন ক্রিম রঙের শেরওয়ানি। সেখানে চার্লির পড়েছিলেন মেরুন রঙের ব্রাইডাল লেহেঙ্গা ও সেই সঙ্গে মানানসই ভারী গয়না।

চার্লি চৌহান মূলত টেলিভিশন শো ক্যায়সি হে ইয়ারিয়া ও বেস্ট ফ্রেন্ডস ফরএভার থেকে জনপ্রিয়তা পেয়েছিলেন। এছাড়াও এমটিভির অন্যতম জনপ্রিয় শো এমটিভি রোডিজ ও নাচ বলিয়েতেও অংশগ্রহন করেছিলেন তিনি। সেখানে রীতিমত জনপ্রিয়তা পেয়েছিলেন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment