---Advertisement---

রবীন্দ্রনাথের ‘শ্যামা’, ‘শাপমোচন’ ও ‘মায়ার খেলা’ নিয়ে আন্তর্জাতিক সিনেমা, মুক্তি কবে?

By Suman Debnath

August 7, 2026 6:40 PM

রবীন্দ্রনাথের ‘শ্যামা’, ‘শাপমোচন’ ও ‘মায়ার খেলা’ নিয়ে আন্তর্জাতিক সিনেমা, মুক্তি কবে?

---Advertisement---


গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৃত্যনাট্য এবারে দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও। বিশ্বকবির বিখ্যাত তিনটি নৃত্যনাট্য ‘শাপমোচন’, ‘শ্যামা’ এবং ‘মায়ার খেলা’-কে আধুনিক প্রেক্ষাপটে ইংরেজি ফিচার ফিল্ম হিসেবে তৈরি করার জন্য একটি আন্তর্জাতিক সিনে প্রজেক্টের সূচনা হয়েছে, যার নাম ‘দ্য টেগোর ট্রিলজি’।

সিঙ্গাপুর, ভারত ও ইংল্যান্ডের যৌথ উদ্যোগে এই স্বাধীন ট্রিলজি তৈরি করা হচ্ছে। সেখানে তুলে ধরা হবে মানুষের গল্প, পরিচয় সংকট ও মানবতাবোধকে। ট্রিলজির প্রথম ছবিটি ‘সোল বাউন্ড’। যা তৈরি হবে ‘শাপমোচন’ অবলম্বনে, তারপরে হবে ‘লস্ট সোল’ যা তৈরি হবে ‘শ্যামা’র উপরে ভিত্তি করে। শেষটির নাম ‘সোল ফাউন্ড’। এর মূল ভিত্তি ‘মায়ার খেলা’। প্রথম ছবিটি মুক্তি দেওয়া হবে ২০২৭ সালের মে মাসে। আপাতত তেমনই পরিকল্পনা রয়েছে পরিচালকের।

আরও পড়ুন:  শাহরুখের ‘কিং’ ঘিরে নতুন চমক 

এই আন্তর্জাতিক প্রোজেক্টটির মূল মাথা পরিচালক অরিন্দম দে ও প্রযোজক ডঃ মনোজিৎ সেন। প্রযোজনার দায়িত্বে রয়েছেন সিঙ্গাপুরের বিয়ন্ড বাউন্ডারিজ ক্রিয়েটিভ প্রাইভেট লিমিটেড। এছাড়াও এই প্রোজেক্টে যুক্ত হয়েছেন বিখ্যাত তবলাবাদক ও সুরকার বিক্রম ঘোষ ও বিশিষ্ট চিত্রশিল্পী হিরণ মিত্র।

পরিচালক অরিন্দম দে জানিয়েছেন, ‘পরিচালক হিসেবে আমি কখনই রবীন্দ্রনাথকে অনুসরণ করিনি। কিন্তু  উনি শিখিয়েছেন বিরোধ ও সৃজনশীলতা কীভাবে পাশাপাশি চলে। শাপমোচন শ্যামা ও মায়ার খেলার আধুনিক রূপান্তরের মাধ্যমে আমরা সাংস্কৃতিক আদান প্রদান উদযাপন করতে চাই যা সকল মানুষের স্বত্তাকে বাঁচাবে।‘

বিক্রম ঘোষ জানিয়েছেন, ‘টেগোর ট্রিলজির বিষয়টি শুনেই প্রথমে ভালো লেগে গিয়েছিল। অরিন্দম  আমাকে এই আন্তর্জাতিক প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং। ভারতবর্ষের পাশাপাশি বিদেশি শিল্পীদের নেওয়া হবে। সেসব নিয়েই তৈরি হবে সাউন্ডস্কেপ। খুব ভাল লাগছে এই ধরনের একটি প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে।‘

আরও পড়ুন:  নিউইয়র্কে প্রথম বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

মনোজিৎ সেন জানান, ‘রবীন্দ্রনাথ ঠাকুর কোন নির্দিষ্ট ভূখন্ডের নয়, তিনি পুরো বিশ্বের। আজকের দিনে রবী ঠাকুরের মানবতাবোধ আরও বেশি প্রাসঙ্গিক।’ আর সেই কারণেই তিনি আরও এই কাজটি করতে আগ্রহী হয়েছে, এমনটা বুঝিয়ে দিয়েছেন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment