এবার থেকে অন্নপূর্ণা যোজনার টাকা কবে? সেপ্টেম্বর থেকে বদলাচ্ছে নিয়ম, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

By Suman Debnath

August 6, 2026 7:15 PM

এবার থেকে অন্নপূর্ণা যোজনার টাকা কবে? সেপ্টেম্বর থেকে বদলাচ্ছে নিয়ম, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর


অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বিভ্রান্তির অবসান। নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ১৭ আগস্ট প্রথম দফার অর্থপ্রদান, আর সেপ্টেম্বর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মিত অ্যাকাউন্টে জমা হবে ৩,০০০ টাকা।

অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)-র টাকা নিয়ে উপভোক্তাদের মধ্যে চলা জল্পনার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে তিনি জানান, চলতি মাসের ১৭ আগস্ট থেকেই প্রথম দফার অর্থ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। পাশাপাশি সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নির্দিষ্ট নিয়মে সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলেও ঘোষণা করেন তিনি।

অন্নপূর্ণা যোজনার টাকা এখনও অনেকের অ্যাকাউন্টে না পৌঁছানোয় গত কয়েকদিন ধরে নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়েছিল। সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, আবেদন যাচাই বা স্ক্রুটিনির কাজ এখনও চলছে। তাই কিছুটা সময় লাগছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে অর্থ পৌঁছে যাবে বলে তিনি আশ্বাস দেন।

আরও পড়ুন:  টানা তিনদিন বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল, কলকাতা পুলিশের নির্দেশিকা জারি

মুখ্যমন্ত্রী জানান, ১০ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন এবং স্ক্রুটিনিতে যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁদের অ্যাকাউন্টে আগামী ১৭ আগস্ট থেকেই টাকা পাঠানো হবে। এরপর সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মিতভাবে অর্থ স্থানান্তর করা হবে। প্রতিশ্রুতি অনুযায়ী যোগ্য প্রত্যেক মহিলা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

এই প্রকল্পের অগ্রগতি নিয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে আগামী ১০ আগস্ট নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায় (Malati Rava Roy)-কে সঙ্গে নিয়ে আলাদা সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখানে আবেদন যাচাইয়ের অগ্রগতি, যোগ্যতার মানদণ্ড এবং অর্থপ্রদানের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি।

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী পূর্ববর্তী সরকারের সময়ের প্রকল্প পরিচালনা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর দাবি, অতীতে উপভোক্তার সংখ্যা এবং অর্থ বিতরণে একাধিক অসঙ্গতি ছিল। বিভিন্ন সময় কতজন উপভোক্তা টাকা পেয়েছিলেন, সেই সংক্রান্ত পরিসংখ্যানও তিনি তুলে ধরেন। তাঁর অভিযোগ, মাঝেমধ্যেই প্রকল্পের অর্থ বিতরণ বন্ধ হয়ে যাওয়ায় বহু মানুষ সমস্যায় পড়েছিলেন।

আরও পড়ুন:  ‘রাজ্যের স্কুল-কলেজে আরও বেশি করে এনসিসি-র ব্যবস্থা’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

শুভেন্দু অধিকারী বলেন, কোনও নতুন সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রাথমিক প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করতে সময় লাগে। বর্তমানে অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র যাচাইয়ের কাজ দ্রুত গতিতে চলছে এবং খুব শীঘ্রই সেই কাজ শেষ হবে। এরপর নিয়মিতভাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে।

একইসঙ্গে তিনি সতর্ক করে দেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে ইচ্ছাকৃতভাবে ভুয়ো খবর বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারের তরফে শুধুমাত্র সরকারি ঘোষণাকেই বিশ্বাস করার আবেদনও জানান মুখ্যমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment