---Advertisement---

বিজেপির ৩০ বছরের গড়ে ধাক্কা, বাঁকিপুরে ১৯ হাজার ভোটে জয় প্রশান্ত কিশোরের

By Suman Debnath

August 4, 2026 10:15 AM

বিজেপির ৩০ বছরের গড়ে ধাক্কা, বাঁকিপুরে ১৯ হাজার ভোটে জয় প্রশান্ত কিশোরের

---Advertisement---


এক সময়ের জনপ্রিয় ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) সরাসরি রাজনীতির ময়দানে নেমে বড় চমক দেখালেন। বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির দীর্ঘদিনের গড়ে জয় পেল তাঁর তৈরি জন সুরজ পার্টি। বিজেপি প্রার্থী নীরজ কুমারকে প্রায় ১৯ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন প্রশান্ত কিশোর (Prashant Kishor) । এই জয়ের ফলে প্রথম বার বিহার বিধানসভায় প্রবেশ করল জন সুরজ।

বাঁকিপুর আসনে পিকে (Prashant Kishor) পেয়েছেন ৬৩ হাজার ২০৩ ভোট। বিজেপির নীরজ কুমার পেয়েছেন ৪৪ হাজার ২৫০ ভোট। আরজেডি প্রার্থী রেখা কুমারী ১৪ হাজার ৮৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। দীর্ঘ প্রায় তিন দশক ধরে বিজেপির দখলে থাকা এই আসনে প্রশান্ত কিশোরের জয় রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

আরও পড়ুন:  ‘ককরোচ’-এর পর নতুন সোশ্যাল মিডিয়া ঝড়! ‘রিজার্ভেশন হটাও আন্দোলন’-এর উত্থান, ইনস্টাগ্রামে ৫৬ লক্ষের বেশি অনুসারী

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বাড়ানোর সংশোধনী বিল পাস লোকসভায়

বাঁকিপুর আসনের বিধায়ক ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তিনি রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর বিধায়ক পদ ছেড়ে দেওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হয়। বিজেপি প্রথমে প্রার্থী বদল করেও আসনটি ধরে রাখতে পারেনি।

উল্লেখ্য, ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) জন সুরজ পার্টি কোনও আসন জিততে পারেনি। তবে এরপরও তিনি রাজনীতি ছাড়েননি। কর্মসংস্থান, শিক্ষা, পরিযায়ী শ্রমিক সমস্যা-সহ বিভিন্ন বিষয় তুলে ধরে বিহারজুড়ে প্রচার চালান তিনি।

আরও পড়ুন: ‘আমি তো দেখালাম, সম্রাট কি নিজের ডিগ্রি দেখাবেন?’, মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে তুমুল আক্রমণে ‘আরশোলা’ অভিজিৎ

বাঁকিপুরের পাশাপাশি মধ্যপ্রদেশের দতিয়া আসনে বিজেপিকে হারিয়েছে কংগ্রেস। অন্য দিকে গুজরাতের মঞ্জলপুর আসন ধরে রেখেছে বিজেপি। তবে বিজেপির শক্ত ঘাঁটিতে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) এই জয় বিহারের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন:  মধ্যরাতে ফেসবুক লাইভে মোদীর চমক! শুক্রবার ক্যাবিনেটে প্রশ্নফাঁসে কড়া পদক্ষেপের আশ্বাস

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment