---Advertisement---

মনোহরদীতে খাল খননে সাশ্রয়ের টাকা ফেরত

By Suman Debnath

August 2, 2026 1:40 PM

মনোহরদীতে খাল খননে সাশ্রয়ের টাকা ফেরত

---Advertisement---


সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে নরসিংদীর মনোহরদী উপজেলা প্রশাসন। উপজেলার দুটি খাল পুনঃখনন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করে সাশ্রয় হওয়া ৪৭ লাখ ৬৫ হাজার ৯৯৬ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে তারা।


সরকারি প্রকল্পের উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রের কোষাগারে জমা দেওয়ার এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২৬ অর্থবছরের কর্মসূচির আওতায় উপজেলার ঐতিহ্যবাহী মহিষাখালী ও গঙ্গাজলী খালের পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন করা হয়। এর আওতায় মহিষাখালী খালের ১ দশমিক ৬২০ কিলোমিটার এবং গঙ্গাজলী খালের ২ দশমিক ১০০ কিলোমিটারসহ মোট ৩ দশমিক ৭২০ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে।


উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান প্রকল্পটি বাস্তবায়ন করেন।

আরও পড়ুন:  গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী


প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত ডিজিটাল সার্ভের মাধ্যমে কাজের পরিমাপ নিশ্চিত করা হয়। পাশাপাশি প্রতিটি ধাপে নিবিড় তদারকি করায় অপ্রয়োজনীয় ব্যয়, ভুয়া শ্রমিকের বিল এবং আর্থিক অপচয় রোধ করা সম্ভব হয়েছে।


সংশ্লিষ্টরা জানান, খাল পুনঃখননের ফলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধার সম্প্রসারণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া খননকৃত মাটি স্থানীয় বিভিন্ন সড়ক সংস্কার কাজে ব্যবহার করা হয়েছে এবং খালের দুই তীরে বৃক্ষরোপণও করা হয়েছে।


মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস বিএসসি বলেন, “সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম বা অর্থ অপচয়ের অভিযোগ প্রায়ই শোনা যায়। সেখানে কাজ শেষে উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার ঘটনা সত্যিই ব্যতিক্রমী। এটি সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহির একটি ইতিবাচক দৃষ্টান্ত।”

আরও পড়ুন:  শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে আটক ১


উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান বলেন, “মনোহরদীর ঐতিহ্যবাহী মহিষাখালী ও গঙ্গাজলী খাল দীর্ঘদিন ধরে ভরাট হয়ে কার্যত অকার্যকর হয়ে পড়েছিল। সরকারের উদ্যোগে খাল দুটি পুনঃখনন করা হয়েছে। প্রকল্পের শুরু ও শেষ—উভয় পর্যায়েই ডিজিটাল সার্ভের মাধ্যমে কাজের পরিমাপ নিশ্চিত করা হয়েছে এবং পুরো কাজ নিবিড়ভাবে তদারকি করা হয়েছে। ফলে কোনো ধরনের অপ্রয়োজনীয় ব্যয় ছাড়াই প্রকল্প সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সাশ্রয় হওয়া পুরো অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।”


আমার বাঙলা/ রাব্বি

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment