---Advertisement---

রাজ্যের নতুন পুলিশ কমিশনার হতে চলেছেন অজেয় মুকুন্দ রানাডে?

By Suman Debnath

August 1, 2026 2:06 PM

রাজ্যের নতুন পুলিশ কমিশনার হতে চলেছেন অজেয় মুকুন্দ রানাডে?

---Advertisement---


কলকাতা পুলিশের নতুন কমিশনার পদে আসতে চলেছে বদল। আর এই নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। জানা যাচ্ছে এই পদে এবারে আসতে পারেন ১৯৯৫ ব্যাচের আইপিএস অফিসার অজেয় মুকুন্দ রানাডে। চলতি বছরের ১৫ আগস্ট বর্তমান পুলিশ কমিশনারের মেয়াদ শেষ হতে পারে। আর তারপরেই কলকাতা পুলিশের দায়িত্ব তিনি নেবেন।

দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতার জন্য পরিচিত অজেয় মুকুন্দ রানাডে। একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। কলকাতা পুলিশে ডেপুটি কমিশনা্র(বন্দর) হিসেবেও কাজ করেছেন তিনি। পাশাপাশি ডিআইজি, সিআইডি (অপারেশন), হাওড়া পুলিশ কমিশনার, আইজি দক্ষিণবঙ্গ সহ একাধিক পদও সামলেছেন।

কয়েক বছর আগে তিনি পুলিশ সার্ভিস থেকে অন ডেপুটেশন সিভিল সার্ভিসে চলে যান। পরে আবারও পুলিশ সার্ভিসে ফিরে আসেন। নির্বাচনের আগে তাকে রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে তিনি রাজ্য পুলিশের ডিজি আইন শৃঙ্খলার পদে রয়েছেন।

আরও পড়ুন:  গ্রেপ্তার নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর, লটারি মামলায় পুলিশের জালে

কলকাতা পুলিশ কমিশনারের পদটি এডিজি স্তরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এর আগে সুজয় চক্রবর্তী এবং সৌমেন মিত্রকে পুলিশ কমিশনার পদে রেখেই ডিজি পদমর্যাদায় উন্নীত করেছিল রাজ্য সরকার। তবে এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে বলেই প্রশাসনিক সূত্রের দাবি। বর্তমান বিজেপি পরিচালিত সরকার সরাসরি ডিজি পদমর্যাদার এক আধিকারিককেই কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করার পথে এগোচ্ছে, প্রশাসনিক মহলে কান পাতলে এই আলোচনা শোনা যাচ্ছে।

প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে আরজি কর-কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগ ওঠার পর নতুন সরকার ক্ষমতায় এসে অন্য দুই পুলিশ আধিকারিকের সঙ্গে তাঁকেও সাসপেন্ড করে। এরপর থেকেই কলকাতা পুলিশের শীর্ষ পদে পরিবর্তন নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা আলোচনা শুরু হয়। এখন সকলের নজর ১৫ অগাস্টের পর সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

আরও পড়ুন:  বনগাঁর সীমান্ত লাগোয়া গ্রামে তদন্তে নামল এনআইএ, বাংলায় নতুন এনআইএ’র থানা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment