---Advertisement---

শনিবার থেকে জগদ্দল ও কাঁকিনাড়ায় আর থামবে না শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল

By Suman Debnath

July 31, 2026 6:55 PM

শনিবার থেকে জগদ্দল ও কাঁকিনাড়ায় আর থামবে না শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল

---Advertisement---


শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের স্টপেজে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। শনিবার, ১ অগস্ট থেকে জগদ্দল ও কাঁকিনাড়া স্টেশনে আর দাঁড়াবে না শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল। শিয়ালদহ ডিভিশনের তরফে জানানো হয়েছে, ওই দুই স্টেশনে যাত্রীর সংখ্যা অত্যন্ত কম হওয়ায় ট্রেনের সময়নিষ্ঠতা বজায় রাখা এবং নির্ধারিত সময়সূচি মেনে চলার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে যাত্রীদের চাহিদা ও সুবিধা খতিয়ে দেখতে পরীক্ষামূলকভাবে পাঁচটি স্টেশনে এসি লোকালের অতিরিক্ত স্টপেজ চালু করা হয়েছিল। স্টেশনগুলি হল ইছাপুর, জগদ্দল, কাঁকিনাড়া, সিমুরালি এবং হালিশহর। পর্যালোচনার পর জগদ্দল ও কাঁকিনাড়ার অস্থায়ী স্টপেজ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ইছাপুর, সিমুরালি এবং হালিশহর স্টেশনে আপাতত ট্রেনের স্টপেজ বহাল থাকছে। পরবর্তী মূল্যায়ন না হওয়া পর্যন্ত পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ওই তিন স্টেশনে ট্রেন দাঁড়াবে।

আরও পড়ুন:  বিধানসভায় এবার পুলিশ বাজেট নিয়ে আলোচনা হবে, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, যাত্রীদের ভ্রমণের আগে পরিবর্তিত সময়সূচি দেখে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। এই পরিবর্তনের ফলে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে যাত্রীদের সহযোগিতা ও বোঝাপড়ার জন্য ধন্যবাদও জানানো হয়েছে।

 

৩১৬৩৭ শিয়ালদা রানাঘাট এসি গ্যালোপিং লোকাল শিয়ালদা থেকে ছাড়ে সন্ধে ৬টা বেজে ৫০ মিনিটে। সেটি রানাঘাট পৌঁছায় ৮টা বেজে ৩২ মিনিটে। যাত্রাপথে ৭.৪১ মিনিটে জগদ্দল ও ৭.৪৫ মিনিটে নৈহাটিতে পরীক্ষামূলক স্টপেজ দিত ট্রেনটি। কিন্তু আগামী ১ অগাস্ট থেকে সেই সুবিধা তুলে নিচ্ছে রেল। ফলে যে হাতে গোনা কয়েকজন মানুষ এই দুটি স্টেশন থেকে এসি ট্রেনটিতে চড়তেন, তাঁদের পক্ষে আর নিজেদের স্টেশন থেকে এসি লোকাল ধরার সুযোগ থাকছে না।

আরও পড়ুন:  বীরভূমে টাকার পাহাড় উদ্ধারের ঘটনায় তৃণমূলকে বিঁধলেন মন্ত্রী দিলীপ ঘোষ

পূর্ব রেলের তরফে অনুরোধ করা হয়েছে, যাত্রীরা যাতে সফরের আগে সংশোধিত টাইম টেবিল দেখে তবেই যাত্রা করেন। একইসঙ্গে এই পরিবর্তনের ফলে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করেছে শিয়ালদা ডিভিশন।

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment