অনাত্মীয়ের কিডনি দানে বাধা সরাল কলকাতা হাই কোর্ট

By Suman Debnath

July 31, 2026 2:45 PM

অনাত্মীয়ের কিডনি দানে বাধা সরাল কলকাতা হাই কোর্ট


মানুষে মানুষে সম্পর্কের মূল্য শুধু সরকারি নথিতে মাপা যায় না। বিপদের দিনে যে পাশে দাঁড়ায়, সেই-ই প্রকৃত আপন—এই মানবিক বার্তাই তুলে ধরল কলকাতা হাই কোর্ট। শুক্রবার এক মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও পর্যবেক্ষণ করেন, এক জীবন বাঁচাতে স্বেচ্ছায় কিডনি দান করতে চাওয়া এক অনাত্মীয় মহিলার পথে সরকারি বাধা সরিয়ে দিয়ে আদালত স্পষ্ট জানিয়ে দিল, সম্পর্কের প্রমাণ সব সময় কাগজে-কলমে থাকে না।

মামলার বয়ান অনুযায়ী, সুনীতা খাঁড়ার স্বামী চিন্টুর দু’টি কিডনিই কার্যত অকেজো হয়ে পড়েছে। চিকিৎসকদের মতে, দ্রুত কিডনি প্রতিস্থাপনই তাঁর জীবন বাঁচানোর একমাত্র উপায়। পরিবারের কোনও নিকটাত্মীয় কিডনি দিতে রাজি না হওয়ায় এগিয়ে আসেন রূপা সাহা। তিনি জানান, অর্থের বিনিময়ে নয়, শুধুমাত্র এক অসুস্থ মানুষের জীবন বাঁচানোর মানবিক তাগিদ থেকেই তিনি কিডনি দান করতে চান।

আরও পড়ুন:  সমাজের বাঁকা চোখ উপেক্ষা করে স্বপ্ন দেখার পাঠ, যৌনকর্মীদের সন্তানদের পাশে ‘আমরা পদাতিক’

কিন্তু দাতা ও গ্রহীতার মধ্যে আত্মীয়তার নথিভিত্তিক প্রমাণ না থাকায় সরকারি অথরাইজ়েশন কমিটি অনুমতি দিতে অস্বীকার করে। পরে মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও রূপা সাহার ভিডিও রেকর্ডিং খতিয়ে দেখে জানতে পারেন, তাঁর স্বামী দীর্ঘদিন রোগীর পরিবারের গাড়িচালক হিসেবে কাজ করতেন। সেই সূত্রেই দুই পরিবারের মধ্যে বহু বছরের আত্মিক সম্পর্ক গড়ে ওঠে এবং নিয়মিত পারিবারিক যোগাযোগও ছিল।

আদালতে রূপা আরও জানান, মানুষের জীবন বাঁচানোকে তিনি মানবিক ও ধর্মীয় কর্তব্য বলে মনে করেন এবং সেই বিশ্বাস থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। বিচারপতি কৃষ্ণ রাও পর্যবেক্ষণে বলেন, অথরাইজ়েশন কমিটির মূল দায়িত্ব হল কিডনি দান স্বেচ্ছায় হচ্ছে কি না এবং এর পিছনে কোনও আর্থিক লেনদেন রয়েছে কি না, তা যাচাই করা। সম্পর্কের লিখিত নথি না থাকাকে ভিত্তি করে জীবনরক্ষাকারী চিকিৎসার পথে বাধা সৃষ্টি করা উচিত নয়।

আরও পড়ুন:  তৃণমূলের নাম-প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা, অন্তর্বর্তী নির্দেশ নির্বাচন কমিশনের

হাই কোর্ট অথরাইজ়েশন কমিটির আগের সিদ্ধান্ত খারিজ করে এক সপ্তাহের মধ্যে আবেদনটি নতুন করে বিবেচনার নির্দেশ দিয়েছে। এই রায় শুধু একটি কিডনি প্রতিস্থাপনের অনুমতির বিষয় নয়, মানবিকতা, সহমর্মিতা এবং মানুষের পাশে মানুষের দাঁড়ানোর মূল্যবোধকে মর্যাদা দেওয়ার এক গুরুত্বপূর্ণ নজির হিসেবেও বিবেচিত হচ্ছে।

Suman Debnath

Journalist

Related Stories

সপ্তম বেতন কমিশনের আওতায় আরও কর্মীরা! রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পর্ষদের কর্মীদের বেতন পর্যালোচনার সিদ্ধান্ত

সপ্তম বেতন কমিশনের আওতায় আরও কর্মীরা! রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পর্ষদের কর্মীদের বেতন পর্যালোচনার সিদ্ধান্ত

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

No comments to show.

Leave a Comment