---Advertisement---

ICC World Cup 2027: প্রকাশ্যে সূচির বড় আপডেট, দক্ষিণ আফ্রিকা-জিম্বাবোয়ে-নামিবিয়ার কোন ১২ মাঠে হবে বিশ্বকাপের ম্যাচ?

By Suman Debnath

July 31, 2026 11:20 AM

ICC World Cup 2027: প্রকাশ্যে সূচির বড় আপডেট, দক্ষিণ আফ্রিকা-জিম্বাবোয়ে-নামিবিয়ার কোন ১২ মাঠে হবে বিশ্বকাপের ম্যাচ?

---Advertisement---


আইসিসি (ICC) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ২০২৭ আইসিসি পুরুষ ওডিআই বিশ্বকাপ (ICC Men’s Cricket World Cup 2027)-এর ভেন্যুগুলির তালিকা। যৌথভাবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়ায় অনুষ্ঠিত হতে চলা এই মেগা টুর্নামেন্টের জন্য মোট ১২টি স্টেডিয়াম বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকায় রয়েছে ৮টি, জিম্বাবোয়েতে ৩টি এবং নামিবিয়ায় ১টি ভেন্যু। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, প্রথমবারের মতো কোনও সিনিয়র আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে নামিবিয়া।

দীর্ঘ ২৪ বছর পর আবারও আফ্রিকা মহাদেশে ফিরছে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ। এই উপলক্ষকে ক্রিকেটের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ (Jay Shah)। আয়োজক শহরগুলির নাম প্রকাশের পাশাপাশি নতুন টুর্নামেন্ট ব্র্যান্ডও উন্মোচন করা হয়েছে। জয় শাহর আশা, তিন দেশের ক্রিকেটপ্রেম, অবকাঠামো এবং আতিথেয়তা বিশ্বজুড়ে সমর্থকদের কাছে স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। এগুলি হল ওয়ান্ডারার্স, জোহানেসবার্গ (The Wanderers, Johannesburg), নিউল্যান্ডস, কেপ টাউন (Newlands, Cape Town), কিংসমিড, ডারবান (Kingsmead, Durban), সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ন (SuperSport Park, Centurion), সেন্ট জর্জস পার্ক, কেবেখা (St George’s Park, Gqeberha), ম্যানগাউং ওভাল, ব্লুমফন্টেইন (Mangaung Oval, Bloemfontein), বোল্যান্ড পার্ক, পার্ল (Boland Park, Paarl) এবং বাফেলো পার্ক, ইস্ট লন্ডন (Buffalo Park, East London)

আরও পড়ুন:  বিশ্বকাপ জয়ীদের পকেটে ঢুকবে কত? ফিফার নজিরবিহীন পুরস্কারমূল্য মাথা ঘুরিয়ে দেওয়ার মতো

জিম্বাবোয়ের তিনটি স্টেডিয়ামও বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে। সেগুলি হল হারারে স্পোর্টস ক্লাব (Harare Sports Club), কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে (Queens Sports Club, Bulawayo) এবং ভিক্টোরিয়া ফলস আন্তর্জাতিক স্টেডিয়াম (Victoria Falls International Stadium)

অন্যদিকে, নামিবিয়ার রাজধানী উইন্ডহুক (Windhoek)-এর নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড (Namibia Cricket Ground)-এ অনুষ্ঠিত হবে দেশের ইতিহাসের প্রথম সিনিয়র আইসিসি টুর্নামেন্টের ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে নামিবিয়ার জন্য এটি একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে যৌথভাবে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজন করেছিল। তবে এবার প্রথমবার সেই আয়োজক তালিকায় যুক্ত হয়েছে নামিবিয়া। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই সুযোগ দেশটির ক্রিকেট অবকাঠামো ও জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

আরও পড়ুন:  রেলের বিরুদ্ধে কষ্টার্জিত জয় ইস্টবেঙ্গলের

এবারের বিশ্বকাপ হবে নতুন ফরম্যাটে। টুর্নামেন্টে মোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মূল পর্বের আগে র‍্যাঙ্কিংয়ের ১২ থেকে ১৪ নম্বর দলের মধ্যে ‘সুপার সিরিজ’ অনুষ্ঠিত হবে। সেই সিরিজের বিজয়ী দল বাকি ১১টি দলের সঙ্গে মূল পর্বে যোগ দেবে। এরপর ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করে লিগ পর্বের ৩০টি ম্যাচ খেলা হবে। পরবর্তী নকআউট পর্বের সূচি পরে ঘোষণা করবে আইসিসি।

আফ্রিকার তিন দেশে অনুষ্ঠিত হতে চলা এই বিশ্বকাপ শুধু ক্রিকেটের প্রতিযোগিতা নয়, বরং নতুন বাজারে ক্রিকেটের প্রসার এবং বিশ্ব ক্রিকেটের বিস্তারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover



Google Discover



-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment