---Advertisement---

সিঙ্গুরে গ্রাম পঞ্চায়েত প্রধানকে মারধর ও হেনস্থার অভিযোগ, মহিলা জনপ্রতিনিধির নিরাপত্তা নিয়ে প্রশ্ন

By Suman Debnath

July 31, 2026 10:25 AM

সিঙ্গুরে গ্রাম পঞ্চায়েত প্রধানকে মারধর ও হেনস্থার অভিযোগ, মহিলা জনপ্রতিনিধির নিরাপত্তা নিয়ে প্রশ্ন

---Advertisement---


হুগলির সিঙ্গুরের বৈঁচিপোতা গ্রাম পঞ্চায়েত প্রধান মায়াবতী কর্মকারকে মারধর ও হেনস্থার অভিযোগ ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই হামলার জন্য তৃণমূল কংগ্রেস বিজেপির দিকে আঙুল তুলেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ করেছে, বৈঁচিপোতা গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত মহিলা প্রধানকে বিজেপি-সমর্থিত কিছু দুষ্কৃতী প্রকাশ্যে মারধর ও হেনস্থা করেছেন। দলের দাবি, একজন নির্বাচিত জনপ্রতিনিধির উপর এই ধরনের হামলা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, গণতান্ত্রিক ব্যবস্থার উপরও আঘাত। একই সঙ্গে মহিলা জনপ্রতিনিধির নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে বলে তৃণমূলের দাবি।

ঘটনার পর তৃণমূল নেতৃত্ব প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, ঘটনার পরও অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কড়া পদক্ষেপ করা হয়নি। তৃণমূলের দাবি, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তৃণমূলের একাংশের নেতাদের বক্তব্য, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে এবং এ ধরনের ঘটনাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয়।

আরও পড়ুন:  মমতাকে ফোন করলেন অভিজিৎ দিপকে, নয়াদিল্লি সফরে যাচ্ছেন না নেত্রী

অন্যদিকে, এই অভিযোগের বিষয়ে বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। ফলে অভিযোগের সত্যতা এবং ঘটনার নেপথ্যে কারা জড়িত, তা নিয়ে প্রশাসনিক তদন্তের দিকেই নজর রয়েছে।

সূত্রের খবর, ঘটনার পর এলাকায় উত্তজেনা ছড়ায়। তবে বর্তমানে তা নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তদন্তের রিপোর্ট প্রকাশের পরই ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারনা মিলবে বলে মনে করা হচ্ছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment