---Advertisement---

‘কর্তব্য পালনের সময় নেওয়া যে কোনও সিদ্ধান্তের দায়ভার আমার’, জওয়ানদের পাশে দাঁড়িয়ে বার্তা সিআরপিএফ প্রধানের

By Suman Debnath

July 30, 2026 12:41 PM

‘কর্তব্য পালনের সময় নেওয়া যে কোনও সিদ্ধান্তের দায়ভার আমার’, জওয়ানদের পাশে দাঁড়িয়ে বার্তা সিআরপিএফ প্রধানের

---Advertisement---


দিল্লিতে নিট প্রশ্নফাঁস আন্দোলনে র‍্যাপিড অ্যাকশন ফোর্স (র‍্যাফ)-এর পেলেট গান চালানো নিয়ে বিতর্ক চলছেই। গোটা ঘটনাটা প্রকাশ্যে আসতেই সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। এবার বির্তকের আবহে নিজের বাহিনীর জওয়ানদের পাশে দাঁড়ালেন সিআরপিএফ-এর ডিরেক্টর জেনারেল জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। তিনি স্পষ্ট জানিয়েছেন, দায়িত্ব পালনের সময় জওয়ানদের নেওয়া সব সিদ্ধান্তের দায়ভার তিনি নেবেন।

জ্ঞানেন্দ্র প্রতাপ সিং জওয়ানদের কোনও রকম ভয় না পেয়ে দায়িত্ব পালন করার কথা জানিয়েছেন। জওয়ানদের নেওয়া কোনও সিদ্ধান্তে জবাবদিহির প্রয়োজন হলে তা সিআরপিএফের ডিরেক্টর জেনারেল হিসেবে তিনিই নেবেন বলে জানিয়েছেন। জ্ঞানেন্দ্র প্রতাপ সিং বলেন, ‘অপারেশনাল ব্যাটেলিয়ান বা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ইউনিট যেই হোক না কেন, কর্তব্য পালনের সময় যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, তার দায়ভার গ্রহণ করব।’

বাহিনীর বিরুদ্ধে পেলেট গান নিয়ে ব্যবহার নিয়ে অভিযোগ ওঠার পর সিআরপিএফ প্রধান জানিয়েছিলেন, ঘটনার পর বাহিনীর নিয়মিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী একটি পোস্ট ইভেন্ট অ্যাসেসমেন্ট করা হবে। বড় ধরনের প্রতিটি অভিযানের পরেই এই ধরনের মূল্যায়ন বাহিনীর নিয়মিত কাজের একটি অংশ। আরএএফ হল সিআরপিএফের বিশেষ ইউনিট। তাদের দায়িত্ব উত্তেজিত জনতাকে সামলানো, দাঙ্গা নিয়ন্ত্রণ ও অশান্ত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা করা। রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় রেখে এি বাহিনী কাজ করে থাকে।

আরও পড়ুন:  বাংলাদেশের ক্রিকেটকর্তারা কেন ভারতে না খেলতে অনড়? ক্ষতি কার—বাংলাদেশের না ভারতের?

উল্লেখ্য, দিল্লিতে নিট আন্দোলনকারীদের সংসদ ভবন চলো অভিযান চলাকালীন রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই সময়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ পেলেট গান থেকে ছররা গুলি ছুঁড়েছিল বলে অভিযোগ ওঠে। কিন্তু ছররা গুলি ছোঁড়ার অভিযোগ অস্বীকার করেছিলেন দিল্লি পুলিশের কর্তারা। তবে দিল্লি পুলিশের এক ডিসিপি পদমর্যাদার অফিসারের নির্দেশেই র‍্যাফ ছররা গুলি ছুঁড়েছিল। পার্লামেন্ট স্ট্রিট থানায় দায়ের হওয়া একটি জেনারেল ডায়েরির নথিতে এই কথাই উল্লেখ করা হয়েছে। এমনটাই দাবি করা হয়েছিল সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’-র প্রতিবেদনে।

আরও পড়ুন: ডিসিপি-র নির্দেশেই পেলেট গান চালিয়েছিল র‍্যাফ! রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, আন্দোলনে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণের জন্য ডিসিপি পদমর্যাদার একজন অফিসারের নির্দেশে র‍্যাফের এক ডেপুটি কমান্ড্যান্ট ৫৫ রাউন্ড নন ইলেকট্রিক্যাল শেল, ৫টি টিয়ার গ্যাসের শেল, ১৫ রাউন্ড ইলেকট্রিক্যাল শেল ও প্লাস্টিক পেলেট ভর্তি ২টি অ্যান্টি-রায়ট গান থেকে গুলি চালিয়েছিলেন। তবে এই রিপোর্ট সামনে আসার পরে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে দিল্লি পুলিশের অন্তর্তদন্তের খবর সামনে এল। সেই সূত্রের দাবি, যাবতীয় নিয়ম মেনে পেলেট গান চালানো হয়েছিল। সেই তথ্য স্বরাষ্ট্র মন্ত্রক ও দিল্লি পুলিশ সু্প্রিম কোর্টে হলফনামা আকারে পেশ করবে। তবে এ ব্যাপারে দিল্লি পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে বিবৃতি প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন:  সোনমের জীবন বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিল্লি হাইকোর্টের

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment