---Advertisement---

তোলাবাজি মামলায় অভিষেকের আপ্ত-সহায়কের নিউ আলিপুরের বাড়িতে নোটিশ পুলিশের

By Suman Debnath

July 29, 2026 7:40 PM

তোলাবাজি মামলায় অভিষেকের আপ্ত-সহায়কের নিউ আলিপুরের বাড়িতে নোটিশ পুলিশের

---Advertisement---

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে দায়ের হওয়া তোলাবাজির মামলার তদন্তে বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ। বেহালা থানার পুলিশের সহযোগিতায় তিনটি গাড়িতে করে পুলিশ বিকেল সাড়ে চারটা নাগাদ সেখানে যায়। তবে সার্চ ওয়ারেন্ট না থাকায় পুলিশ বাড়ির ভিতরে প্রবেশ করেনি। বাইরে থেকেই সুমিত রায়ের পরিবারের হাতে একটি নোটিশ তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রের খবর, বিষ্ণুপুরে একটি রিসর্টে সেবাশ্রয় কর্মসূচির জন্য ঘর ভাড়া নেওয়া হলেও বিল পরিশোধ করা হয়নি বলে অভিযোগ। পাশাপাশি রিসর্ট কর্তৃপক্ষের কাছ থেকে ২০ থেকে ২৫ লক্ষ টাকা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় দায়ের হওয়া এফআইআরে সুমিত রায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক গৌতম মণ্ডলের নামও রয়েছে।

আরও পড়ুন:  তৃণমূলে আরও ভাঙনের ইঙ্গিত? ‘দু’জন সাংসদ যোগাযোগে আছেন’, দাবি কাকলি ঘোষ দস্তিদারের

বুধবার পুলিশ কয়েক মিনিট বাড়ির সামনে অপেক্ষা করার পর সুমিত রায়ের মা বাইরে এসে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এরপর বিষ্ণুপুর থানার তরফে নোটিশ তাঁর হাতে তুলে দেওয়া হয়। তদন্তকারী সংস্থার দাবি, সুমিত রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই লুক-আউট নোটিশ জারি হয়েছে। তিনি এখনও পলাতক।

আরও পড়ুন: স্মার্ট ক্লাস-ভিডিও টিউটোরিয়াল থেকে পার্শ্বশিক্ষকদের বেতন বৃ্দ্ধি, গুরুপূর্ণিমায় কল্পতরু মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, এর আগে শালবনি থানার একটি প্রতারণার মামলার তদন্তেও সুমিত রায়ের খোঁজে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়েছিল। এবার বিষ্ণুপুরের তোলাবাজির মামলার তদন্তে সরাসরি সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছল পুলিশ। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

Related Stories

‘৪৫০০ ক্রসফায়ার, ৬০০ গুম ও ৬০ লাখ ভুয়া মামলা’: বিগত ১৬ বছরের নির্মম চিত্র তুলে ধরে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার ডাক আইনমন্ত্রীর

‘৪৫০০ ক্রসফায়ার, ৬০০ গুম ও ৬০ লাখ ভুয়া মামলা’: বিগত ১৬ বছরের নির্মম চিত্র তুলে ধরে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার ডাক আইনমন্ত্রীর

রোহিত বিতর্কে চাপে আগরকর? নির্বাচকপ্রধান পদে কি আসছেন ভিভিএস লক্ষ্মণ, জোর জল্পনা ভারতীয় ক্রিকেটে

রোহিত বিতর্কে চাপে আগরকর? নির্বাচকপ্রধান পদে কি আসছেন ভিভিএস লক্ষ্মণ, জোর জল্পনা ভারতীয় ক্রিকেটে

টানা বৃষ্টিতে ধসে বিপর্যস্ত পাহাড় ও উত্তরবঙ্গ: বিচ্ছিন্ন একাধিক গ্রাম, নদী প্লাবিত হওয়ার সতর্কতা

টানা বৃষ্টিতে ধসে বিপর্যস্ত পাহাড় ও উত্তরবঙ্গ: বিচ্ছিন্ন একাধিক গ্রাম, নদী প্লাবিত হওয়ার সতর্কতা

‘সিনিয়রদের সম্মান করতে হবে’, গম্ভীরকে পরোক্ষে বার্তা রাহানের? টেস্টে ভারতের অবনতি নিয়ে সরব প্রাক্তন অধিনায়ক

‘সিনিয়রদের সম্মান করতে হবে’, গম্ভীরকে পরোক্ষে বার্তা রাহানের? টেস্টে ভারতের অবনতি নিয়ে সরব প্রাক্তন অধিনায়ক

সাইবার প্রতারণা রুখতে কলকাতা পুলিশ কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে আরবিআই কর্তারা

সাইবার প্রতারণা রুখতে কলকাতা পুলিশ কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে আরবিআই কর্তারা

‘আমি মুজিব কন্যা, আমি ফিরবই, দেশের মানুষের জন্য ফিরব’—দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে শেখ হাসিনার বার্তা

‘আমি মুজিব কন্যা, আমি ফিরবই, দেশের মানুষের জন্য ফিরব’—দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে শেখ হাসিনার বার্তা

No comments to show.

Leave a Comment