গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস

By Suman Debnath

July 29, 2026 4:40 PM

গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস


সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।


তিনি জানান, এ সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।


বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিটিএমএ সভাপতি।


শওকত আজিজ রাসেল বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিতবোধ করছেন।


পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে বলে জানান বিটিএমএ সভাপতি।


আরও পড়ুন:  শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত: গ্রেপ্তার হলে নিরাপত্তা ও মর্যাদার দাবি

আমার বাঙলা/ রাব্বি

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment