---Advertisement---

রাঁচির ভিডিওকে মৌলালির বলে প্রচারের অভিযোগ, সৃজন-দেবাঞ্জনদের বিরুদ্ধে লালবাজারে এফআইআর

By Suman Debnath

July 29, 2026 1:35 PM

রাঁচির ভিডিওকে মৌলালির বলে প্রচারের অভিযোগ, সৃজন-দেবাঞ্জনদের বিরুদ্ধে লালবাজারে এফআইআর

---Advertisement---


রাঁচির একটি পুরোনো ভিডিওকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক তরজা। রাঁচির ওই পুরোনো ভিডিও কলকাতার মৌলালি এলাকার ঘটনা বলে  সমাজমাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে। ভিডিওটি এ রাজ্যের নয় বলে স্পষ্ট হওয়ার পর মন্ত্রী দিলীপ ঘোষ বাম নেতৃত্বের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। সেই সঙ্গে সৃজন ভট্টাচার্য, দেবাঞ্জন দে-সহ তিন জনের বিরুদ্ধে লালবাজারের সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে গত শুক্রবার বাম ছাত্র সংগঠনের ডাকা মিছিলকে কেন্দ্র করে কলকাতার ধর্মতলায় উত্তেজনা ছড়ায়। ধর্মতলায় সেই মিছিলে অশান্তির অভিযোগ ওঠে। মিছিল চলাকালীন পুলিশের উপর হামলার চেষ্টা করা হয়। এর পাশাপাশি, কর্তব্যরত সাংবাদিকদেরও লক্ষ্য করে জুতো ও জলের বোতল ছোঁড়া হয় বলেও অভিযোগ। সেই ঘটনার পর বামেদের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়।

ভিডিওতে দেখা যায়, বিজেপির পতাকা লাগানো একটি গাড়ির উপর দাঁড়িয়ে কয়েকজন যুবক মিছিল লক্ষ্য করে টমেটো ও ইঁট ছুঁড়ছেন। বামেদের দাবি ছিল, ঘটনাটি মৌলালি এলাকার। পরে যাচাই করে জানা যায়, ভিডিওটি আসলে ঝাড়খণ্ডের রাঁচির। এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘ভুয়ো ভিডিও ছড়িয়ে বাংলার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।’ তাঁর দাবি, এ ধরনের কাজ সমাজবিরোধীদেরই পরিচয় বহন করে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

আরও পড়ুন: বিদেশযাত্রায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম পথে অভিষেক

অন্যদিকে, এ বিষয়ে সৃজন ভট্টাচার্য জানান, পরে তথ্য যাচাই করে তাঁরা জানতে পেরেছেন ভিডিওটি মৌলালির নয়। তবে তিনি বলেন, ‘ভিডিওতে যে হামলার দৃশ্য দেখা যাচ্ছে, তা বাস্তব। এ ধরনের ঘটনা যেখানে ঘটুক না কেন, তা সমানভাবে নিন্দনীয়।’ ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment