---Advertisement---

গভীর নিম্নচাপের জেরে গঙ্গাসাগরে মাইকিং প্রশাসনের

By Suman Debnath

July 28, 2026 5:15 PM

গভীর নিম্নচাপের জেরে গঙ্গাসাগরে মাইকিং প্রশাসনের

---Advertisement---


হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম চত্বর এবং প্রধান স্নানঘাটগুলিতে লাগাতার মাইকিং করে সতর্কবার্তা চালানো হচ্ছে। ​প্রশাসনের পক্ষ থেকে তীর্থযাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে জানানো হয়েছে, আগামী কয়েকদিন সমুদ্রের রূপ অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে।

তাই স্নান করার সময় পুণ্যার্থীরা যেন সমুদ্রের বেশি গভীরে না যান। পাশাপাশি, উপকূলবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদেরও নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সিভিল ডিফেন্সের কর্মীরা ঘাটগুলিতে টহলদারি চালাচ্ছেন এবং পরিস্থিতির ওপর নজর রাখছেন। গভীর সমুদ্রে গিয়ে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, ফলে গভীর সমুদ্র থেকে ফিরে আসছে প্রতিটি ট্রলার। নামখানা কাকদ্বীপ সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীরা তাদের ট্রলার নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment