নেতানিয়াহুর আগমনে ওয়াশিংটনে প্রতিবাদ | Amar Bangla BANGLADESH

By Suman Debnath

July 28, 2026 12:30 PM

নেতানিয়াহুর আগমনে ওয়াশিংটনে প্রতিবাদ | Amar Bangla BANGLADESH


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকের আগে ওয়াশিংটনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থী সমর্থকরা। সোমবার অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন।


বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল—‘যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধযন্ত্র বন্ধ কর’, ‘ওয়াশিংটনে ইসরাইলের প্রভাব উন্মোচন কর’ এবং ‘ফিলিস্তিনিদের মানবাধিকারও গুরুত্বপূর্ণ’।


নেতানিয়াহু মঙ্গলবার (২৮ জুলাই) ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ওয়াশিংটনে পৌঁছানোর পরও হোয়াইট হাউসের বাইরে এই বিক্ষোভ অব্যাহত থাকে। বৈঠকে গাজা পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর নেতানিয়াহুর সঙ্গে এটি হবে তার অষ্টম বৈঠক।

আরও পড়ুন:  দল ক্ষমতায় এলে ত্যাগীরা হারিয়ে যায়, বাড়ে হাইব্রিডদের আনাগোনা: রংপুরে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু


ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে নেতানিয়াহুর প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহামের স্মরণসভায় অংশ নেওয়ারও কথা রয়েছে। গ্রাহাম দীর্ঘদিন ধরে ইসরাইলের অন্যতম দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।


গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন নিয়ে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের সমালোচনা করে আসছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও ফিলিস্তিনপন্থি গোষ্ঠী। তাদের অভিযোগ, এই সমর্থন গাজায় চলমান মানবিক সংকটকে আরও গভীর করেছে।


প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।


আমার বাঙলা/ রাব্বি





আরও পড়ুন:  ইয়েমেন যুদ্ধে কারা জড়িত, কার কী ভূমিকা

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment