চিনে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ১৪, আহত বহু

By Suman Debnath

November 9, 2026 4:15 PM

চিনে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ১৪, আহত বহু


চিনের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। সোমবার চিনের সরকারি সংবাদসংস্থা সিনহুয়া জানিয়েছে, রবিবার সন্ধ্যায় দেশের উত্তরাঞ্চলের শানসি প্রদেশের রাজধানী তাইইউয়ানের একটি ৪০ তলা বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন সূত্রের খবর, অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৮ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে এখনও ২৫ জন চিকিৎসাধীন। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বয়ান ও প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা গিয়েছে, শহরের ব্যস্ত রাস্তার ধারের ওই বহুতল থেকে ঘন কালো ধোঁয়া বেরোচ্ছে। ক্রেনের সাহায্যে বহুতলের বাইরে থেকে আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা। প্রথমে বহুতলের নীচের অংশে আগুন লাগে। পরে তা দ্রুত উপরের দিকে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:  তারেক রহমান দিল্লি আসছেন না, ব্রিকস সম্মেলন ঘিরে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন জট

চিনের সরকারি সম্প্রচারমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বহুতলের সংলগ্ন একটি অংশের চারতলার কাছাকাছি আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে ৮ ও ৯ তলায়। সেখানে একটি হোটেল রয়েছে। ৪০ তলা বহুতলটি বাণিজ্যিক ও আবাসিক, দুই ধরনের কাজে ব্যবহার করা হত। সেখানে একাধিক হোটেল, স্বল্পমেয়াদি ভাড়ার অ্যাপার্টমেন্ট, ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্র ছিল।

আরও পড়ুন: আমেরিকায় দীপাবলির অনুষ্ঠানে ঢুকে বিক্ষোভ, হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক স্লোগান

জানা গিয়েছে, দমকলকর্মীরা প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। রবিবার রাত সাড়ে ৮টার মধ্যে উদ্ধারকাজ শেষ হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। কী কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। উত্তর চিনের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন:  Explained: ব্রহ্মপুত্রের মেগা বাঁধ তৈরি করে বিপদে চিন, ভয়ঙ্কর ‘জলবোমা’ বিস্ফোরণের ছায়ায় বাংলা

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment