মঙ্গলেও জলমগ্ন টালা, কবে স্বাভাবিক হবে জল-বিদ্যুৎ সরবরাহ?

By Suman Debnath

November 10, 2026 12:10 PM

মঙ্গলেও জলমগ্ন টালা, কবে স্বাভাবিক হবে জল-বিদ্যুৎ সরবরাহ?


সপ্তাহের শুরুর দিন উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা কার্যত জলমগ্ন হয়ে যায়। সোমবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়েন সাধারণ মানুষ। তবে মঙ্গলবারেও সেই চিত্রের বদল ঘটেনি। এখনও জলমগ্ন টালা। এর ফলে কলকাতার বিস্তীর্ণ এলাকার জল সরবরাহ এখনও ব্যাহত। পুরসভা সূত্রের খবর, আরও অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগবে। আজ মেরামতির কাজ চলবে এবং কলকাতা স্টেশন জলমগ্ন থাকায় চক্ররেলের সূচিতে বেশ কিছু বদল করা হয়েছে। মঙ্গলবার টালা রুটে ৫টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

জলমগ্ন থাকার কারণে বিদ্যুৎ পরিষেবাও আংশিকভাবে ব্যাহত হয়েছে। ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিও বদল করা হয়েছে। মঙ্গলবার পুরসভার তরফে জানানো হয়েছে, গোটা পরিস্থিতি স্বাভাবিক হতে আরও অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগবে।

আরও পড়ুন:  আইএসএফের প্রতীক-মামলায় রায় স্থগিত, হাইকোর্টের প্রশ্নের মুখে কমিশন

তাতেই চিন্তা বাড়ল কলকাতাবাসীর। এতটা সময়ের জন্য কীভাবে জল ব্যবহারে লাগাম টানবেন? এই মুহূর্তে জল সংরক্ষণেরও কোনও উপায় নেই। এর সঙ্গে বাড়তি দুর্ভোগ, রেলট্র্যাক থেকে জল না পর্যন্ত ট্রেনও নিয়মিত পাওয়া যাবে না। এর ফলে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। এদিকে কলকাতা স্টেশনও এখনও জলমগ্ন। তা সরাতে শিয়ালদহ ডিভিশনের আধিকারিকরা কাজ করবেন।

চক্ররেলের একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে পরিবর্তন করা হয়েছে। আজ ৫টি ট্রেন বাতিল থাকবে। গেদে-মাঝেরহাট, হাবড়া-মাঝেরহাট, মাঝেরহাট-রানাঘাট লোকালগুলি রুট বদলে অন্যদিকে দিয়ে যাবে। উল্লেখ্য, সোমবার সকালে টালায় ৭২ ইঞ্চির একটি পাইপ আচমকা ফেটে হুড়হুড় করে জল বেরোতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে।

আরও পড়ুন: জলমগ্ন হয়ে পড়ল উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা, সকাল থেকেই দুর্ভোগে বাসিন্দারা

আরও পড়ুন:  বর্ধমানে আদিবাসী বধূর ‘গণধর্ষণ করে খুন’-এর অভিযোগ, গ্রেপ্তার ২, ঘটনাস্থলে ফরেন্সিক তদন্ত

জলমগ্ন রাস্তায় হাঁটতে গিয়ে সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হয়। টালা ট্যাঙ্ক থেকে কলকাতা এবং বৃহত্তর কলকাতায় জল সরবরাহ হয়ে থাকে। রবিবার পাইপ ফেটে যাওয়ার খবর পেয়ে কলকাতার পুর কমিশনার স্মিতা পাণ্ডে ঘটনাস্থলে গিয়ে মেরামতির কাজ শুরু করান। কিন্তু পাইপলাইন এবং নিকাশি ব্যবস্থা কিছুটা জটিলতা থাকায় কাজ দ্রুত করা সম্ভব হয়নি। ২৪ ঘণ্টা পেরিয়ে সেই সমস্যা সমাধান কখন হবে সেই নিয়ে চিন্তায় সাধারণ মানুষ।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment