---Advertisement---

ফের শনি-রবিতে বড়সড় বিঘ্ন ট্রেন চলাচলে, হাওড়া ডিভিশনে সতর্কতা

By Suman Debnath

August 5, 2026 9:20 PM

ফের শনি-রবিতে বড়সড় বিঘ্ন ট্রেন চলাচলে, হাওড়া ডিভিশনে সতর্কতা

---Advertisement---


হাওড়া ডিভিশনের হারিনসিং স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য আগামী ৭ ও ৮ অগস্ট ট্রেন চলাচলে পরিবর্তন আনল পূর্ব রেল। ৭ আগস্ট সকাল ৮টা থেকে ৮ আগস্ট দুপুর ২টো পর্যন্ত চলবে এই কাজ। এর জেরে কয়েকটি ট্রেন ঘুরপথে চলবে, আবার কয়েকটি ট্রেনকে নিয়ন্ত্রণ করে চালানো হবে।

রেলের তরফে জানানো হয়েছে, ৭ আগস্টের ১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস রামপুরহাট, গুমানি ও সাহেবগঞ্জ হয়ে ঘুরপথে চলবে।

এছাড়া ৬৩০৮১ রামপুরহাট-জসিডিহ মেমু এবং ৬৩১৪২ গোড্ডা-শিয়ালদহ মেমু ট্রেনকে প্রয়োজন অনুযায়ী পথে নিয়ন্ত্রণ করে চালানো হবে।

রেল জানিয়েছে, ব্লক শুরুর আগে আপ লাইনের শেষ ট্রেন হবে ৬৩০৮১ এবং ডাউন লাইনের শেষ ট্রেন ৬৩১৪২। আবার ব্লক শেষ হওয়ার পরে আপ লাইনের প্রথম দ্রুতগামী ট্রেন ৬৩১৪১ এবং ডাউন লাইনের প্রথম দ্রুতগামী ট্রেন ২২৩১০।

আরও পড়ুন:  নবান্নের নির্দেশে রাতারাতি বদলি ২৩ IAS অফিসার: জেলাশাসক থেকে মহকুমাশাসক, কে কোথায়?

এছাড়াও অন্য একটি আপ লাইনের ব্লক শুরুর আগে শেষ ট্রেন থাকবে ২২৩০৯ এবং ডাউন লাইনের শেষ ট্রেন ১৩০১৬। ব্লক শেষ হওয়ার পরে আপ লাইনের প্রথম ট্রেন ৬৩০৮১ এবং ডাউন লাইনের প্রথম ট্রেন ৬৩১৪২। রেলের তরফে যাত্রীদের আগে থেকেই ট্রেনের সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment