---Advertisement---

রাজ্যের সমস্ত সরকারি কাজে বাংলা বাধ্যতামূলক, বিধানসভায় বড় ঘোষণা শুভেন্দুর

By Suman Debnath

July 20, 2026 12:15 PM

রাজ্যের সমস্ত সরকারি কাজে বাংলা বাধ্যতামূলক, বিধানসভায় বড় ঘোষণা শুভেন্দুর

---Advertisement---


রাজ্যের সমস্ত সরকারি কাজে এবার থেকে শুধুমাত্র বাংলা ভাষা ব্যবহার করা হবে। সোমবার বিধানসভায় বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই নতুন নিয়ম কার্যকর হবে আগামী ১ সেপ্টেম্বর। সরকারি চিঠিপত্র থেকে বিজ্ঞপ্তি এবার সবক্ষেত্রেই মাতৃভাষা বাংলাকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগে বাংলা ভাষার পাশাপাশি হিন্দি ভাষার ব্যবহার করা হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুতরাং ইংরেজি ভাষাকে কার্যত পিছনের সারিতে পাঠিয়ে দেওয়া হলো। এমনকী সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করা হলো।

এই ঘোষণার পিছনে একটা ঘটনা রয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো?  মানুষের কাছ থেকে তা গোপন রাখেননি মুখ্যমন্ত্রী। সেটাও এদিন বিধানসভা থেকেই খোলসা করেছেন শুভেন্দু অধিকারী। বাংলা ভাষা বাঙালির কাছে আত্মমর্যাদার ভাষা, অহঙ্কারের ভাষা এমনকী বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দিতে ভাষা আন্দোলন হয়েছিল। তাই একুশে ফেব্রুয়ারি তারিখকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে পালন করা হয়। বাংলার মাটিতে মুখরিত হয়ে ওঠে গানে-আ মরি বাংলা ভাষা, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি-সহ নানা গান। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফাঁস করে দিয়েছিলেন যে, তিনি একটি চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে।

আরও পড়ুন:  ছুটির দিনেও ভিজবে মহানগরী! উত্তরবঙ্গে কি বৃষ্টির পূর্বাভাস রয়েছে?

এই চিঠির কথা ফাঁস হতেই শুভেন্দু অধিকারী ওই মঞ্চ থেকেই কথা দিয়েছিলেন সেই চিঠি বিধানসভায় সকলের সামনেই পাঠ করবেন। সেই চিঠি এদিন পড়ে শোনালেন মুখ্যমন্ত্রী। চিঠিতে বাংলা ভাষার ঐতিহ্যের বর্ণনা তুলে ধরা হয়েছে। আর সেটাকে এগিয়ে নিয়ে যেতে শাহের পরামর্শ, সরকারি কাজের ভাষা হিসেবে বাংলাকে অগ্রাধিকার দেওয়া হোক। এবার ওই পরামর্শ মেনে এবং বাংলাকে আরও বেশি সম্মান জানাতে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে সমস্ত সরকারি কাজে, দপ্তরগুলিতে বাংলা বাধ্যতামূলক করা হচ্ছে। কাজ সহজ করতে যা দরকার তার আগামী দেড় মাস সময় লাগবে। সেই কাজ করবে রাজ্য সরকার।

তাছাড়া পশ্চিমবঙ্গের ভিতরে সরকারি সমস্ত কাজ বাংলাতেই সম্পন্ন করতে হবে। বাংলা ভাষার ব্যাপক প্রচারের জন্য সরকার উদ্যোগ নেবে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সরকারি সব ধরনের যোগাযোগে বাংলা ভাষাকে প্রাধান্য দিতে হবে। সরকারি বিজ্ঞপ্তি, নির্দেশ এবং অফিস অর্ডার বাংলায় প্রকাশের বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে।’ এরপরই মুখ্যমন্ত্রীর প্রস্তাবে সমর্থন জানান সকলে এবং স্পিকার রথীন্দ্র বসু বলেন, ‘বিধানসভার কাজ বাংলায় করার ক্ষেত্রে সকলের সম্মিলিত ইচ্ছা ও সহযোগিতা রয়েছে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্যের প্রশাসনিক কাজে বাংলা ভাষার ব্যবহার আরও সুসংহত হবে।’

আরও পড়ুন:  রাজ্যে বিশ্বমানের চিকিৎসা পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment