লিভ-ইন পার্টনারকে কুপিয়ে খুনের অভিযোগ সঙ্গিনীর বিরুদ্ধে, গ্রেপ্তার মা ও তরুণী

By Suman Debnath

November 8, 2026 2:50 PM

লিভ-ইন পার্টনারকে কুপিয়ে খুনের অভিযোগ সঙ্গিনীর বিরুদ্ধে, গ্রেপ্তার মা ও তরুণী


গড়িয়ায় হারহিম কাণ্ড। লিভ-ইন পার্টনারকে খুনের অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। মৃতের নাম সার্থক সরকার (২৫)। শনিবার রাতে গড়িয়ার ফরতাবাদে একটি ফ্ল্যাট থেকে সার্থকের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রের খবর, খুনের ঘটনায় ধৃত তরুণীর মায়েরও যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। অভিযুক্ত তরুণী ও তাঁর মাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত তরুণী আইনের ছাত্রী। এদিকে সার্থক ছিলেন ইঞ্জিনিয়ার। সার্থকের বাড়ি বারাসতে। তবে গড়িয়ার ফরতাবাদে প্রেমিকা সঞ্চালিকা বসুর সঙ্গে তিনি একটি ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকতেন। শনিবার রাতে কিছু একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে অশান্তি হয়। অভিযোগ, অশান্তির সময়তেই সঞ্চালিকা ধারালো অস্ত্র দিয়ে সার্থকের কাঁধে কোপ মারেন।

পুলিশ সূত্রের খবর, পাশের ফ্ল্যাটের লোকজন চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসেন। তাঁরা থানায় খবর দেন। সার্থককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা সার্থককে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অপসারিত, ভারপ্রাপ্ত দায়িত্ব দেবজিৎকে, সিদ্ধান্ত আচার্যের

আরও পড়ুন: দক্ষিণেশ্বরে শুট করার অনুমতি কন্টেন্ট ক্রিয়েটরদের, জারি নির্দেশিকা

পুলিশ প্রাথমিক তদন্তের পরে অভিযুক্ত সঞ্চালিকাকে গ্রেপ্তার করে। খুনের ঘটনার সঙ্গে সঞ্চালিকার মা মৌমিতা বসু যুক্ত থাকতে পারেন বলে তদন্তকারীদের অনুমান। সেই সন্দেহে পুলিশ মৌমিতাকেও গ্রেপ্তার করেছে।  নরেন্দ্রপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment