হাইকোর্ট (Calcutta High Court) এবং সুপ্রিম কোর্টে (Supreme Court) সাময়িক স্বস্তি পেলেও গ্রেপ্তারির আশঙ্কা কাটছে না অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) । শালবনির জমি কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) রক্ষাকবচ মিলেছে। চাকরি দুর্নীতির মামলায় আগেই হাইকোর্ট (Calcutta High Court) থেকে স্বস্তি পেয়েছিলেন। তারপরও গ্রেপ্তারির আশঙ্কা রয়েই গিয়েছে। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে আরও চারটি পৃথক এফআইআর। সেই সব মামলায় গ্রেপ্তার এড়াতেই শুক্রবার ফের হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় (Sumit Roy)।
শুক্রবার তাঁর আইনজীবী বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে জরুরি ভিত্তিতে মামলার দ্রুত শুনানির আবেদন জানান। বিচারপতি সেই আর্জি খারিজ করে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নির্ধারিত তালিকা অনুযায়ীই মামলার শুনানি হবে।
আরও পড়ুন: নিষিদ্ধ রক্তদান শিবির! ১১ বেসরকারি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা, হাইকোর্টে মামলা
সুমিতের (Sumit Roy) আইনজীবী হাইকোর্টে জানান, আরও চারটি এফআইআর দায়ের করা হয়েছে। এর আগে দু’টি এফআইআর-এর ক্ষেত্রে আগাম জামিন পেয়েছিলেন। বৃহস্পতিবার জমি-দুর্নীতি মামলায় রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) । পরবর্তী শুনানি পর্যন্ত এই মামলায় সুমিতকে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ। আগামী ১৪ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি।
বর্তমানে সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিআইডি (CID)। তাঁকে খুঁজতে রাজ্য পুলিশের এসটিএফ (STF) এবং সিআইডি (CID) একযোগে তল্লাশি চালাচ্ছে। তদন্তে সহযোগিতার শর্তে শালবনির জমি কেলেঙ্কারি মামলায় তাঁকে আপাতত গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে চাকরি দুর্নীতি মামলাতেও তিনি আগে থেকেই হাইকোর্টের রক্ষাকবচের আওতায় রয়েছেন।
আরও পড়ুন: হাইকোর্টের রায়ই বহাল, ভার্চুয়াল হাজিরা নয়; মহুয়ার আর্জি খারিজ সুপ্রিম কোর্টের
তদন্তকারী সংস্থার অভিযোগ, সরকারি জমি দখল করে পেট্রোল পাম্প, হোটেল-সহ একাধিক বাণিজ্যিক প্রকল্প গড়ে তোলার সঙ্গে সুমিত রায়ের (Sumit Roy) যোগ রয়েছে। এই অভিযোগগুলির ভিত্তিতেই পৃথক চারটি এফআইআর দায়ের হয়েছে। সেই মামলাগুলিতেও গ্রেপ্তারি এড়াতে আদালতের সুরক্ষা চেয়েছেন তিনি।
তদন্তের স্বার্থে বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে সিআইডি (CID) । আইনি মহলের একাংশের মতে, একাধিক মামলায় ধারাবাহিকভাবে রক্ষাকবচের আবেদন জানিয়ে কার্যত আইনি লড়াইয়ের নতুন কৌশল নিয়েছেন সুমিত রায় (Sumit Roy)। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে জরুরি ভিত্তিতে মামলার শুনানি আর্জি জানালেও তার সেই আর্জি খারিজ করে দেন বিচারপতি।
দেখুন: জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে দেশবাসীর কাছে বিশেষ আবেদন প্রধানমন্ত্রী মোদীর
Leave a Comment