---Advertisement---

সোমনাথ যাত্রায় ১১০০ পুণ্যার্থীর সঙ্গে সাত সদস্যের মেডিক্যাল টিম

By kolamkotha.com

September 11, 2026 10:10 AM

সোমনাথ যাত্রায় ১১০০ পুণ্যার্থীর সঙ্গে সাত সদস্যের মেডিক্যাল টিম

---Advertisement---


 রাজ্যের ১১০০ পুণ্যার্থীর সোমনাথ যাত্রায় (Somnath Yatra) তাঁদের সঙ্গে থাকছে স্বাস্থ্য দপ্তরের সাত সদস্যের মেডিক্যাল টিম (Medical Team)। নবান্নের উদ্যোগে বিনামূল্যে সোমনাথ দর্শনের জন্য শনিবার কলকাতা থেকে গুজরাতের উদ্দেশে রওনা হবে বিশেষ তীর্থযাত্রার (Somnath Yatra) ট্রেন। শুক্রবার থেকেই আরজি কর মেডিক্যাল কলেজের এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে মেডিক্যাল টিমটি (Medical Team) যাত্রায় যোগ দেবে।

স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী, তিন জন চিকিৎসক এবং চার জন স্টাফ নার্সকে নিয়ে তৈরি হয়েছে এই দল (Medical Team)। তিন চিকিৎসকই স্বাস্থ্য দপ্তরের অধীনে বিশেষজ্ঞ মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত। চার স্টাফ নার্স কলকাতা মেডিক্যাল (Medical Team) কলেজের বিভিন্ন ওয়ার্ডে কর্মরত। প্রায় ১০ দিন পুণ্যার্থীদের সঙ্গে থাকবেন তাঁরা।

পুণ্যার্থীদের স্বাস্থ্য পরিষেবার জন্য মেডিক্যাল টিমের হাতে প্রায় ৮০ ধরনের ওষুধ ও চিকিৎসা সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। জ্বর, মাথাব্যথা, বদহজম, পেটের সমস্যা, উচ্চ রক্তচাপ ও ডায়াবিটিসের মতো সাধারণ অসুস্থতার কথা মাথায় রেখে ওষুধের তালিকা তৈরি করা হয়েছে। থাকছে ২০০০ প্যারাসিটামল, ১০০০ অ্যান্টাসিড, টেলমিসার্টান, অ্যামলোডিপাইন, মেট্রোনিডাজল, প্যান্টোপ্রাজোল, মেটফরমিন, সিটাগ্লিপটিন এবং ইনসুলিন। প্রাথমিক চিকিৎসার জন্য গজ, তুলো, মলমের পাশাপাশি নর্মাল স্যালাইন ও রিঙ্গার ল্যাকটেটও রাখা হয়েছে।

মেডিক্যাল টিমের (Medical Team) সঙ্গে থাকছে পাল্‌স অক্সিমিটার, রক্তচাপ মাপার যন্ত্র, নেবুলাইজার এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। সফরের সময় কোনও পুণ্যার্থী অসুস্থ বা আহত হলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করার দায়িত্ব থাকবে দলের সদস্যদের উপর।

প্রতি বছর গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের জন্য স্বাস্থ্য দপ্তরের চিকিৎসা পরিষেবার ব্যবস্থা থাকে। তবে রাজ্যের বাইরে ধর্মীয় স্থান দর্শনে পুণ্যার্থীদের সঙ্গে সরকারি চিকিৎসক ও নার্স পাঠানোর ঘটনা নিয়ে স্বাস্থ্য দপ্তরের অন্দরে এবং চিকিৎসক মহলে প্রশ্ন উঠেছে।

চিকিৎসক ও নার্স সংগঠনের একাংশের বক্তব্য, রাজ্যে সরকারি স্বাস্থ্য পরিষেবায় চিকিৎসক ও নার্সের ঘাটতি রয়েছে। ডেঙ্গি, ম্যালেরিয়া-সহ বিভিন্ন মরসুমি রোগের সময় সরকারি হাসপাতালগুলিতে রোগীর চাপও থাকে। সেই পরিস্থিতিতে সাত জন স্বাস্থ্যকর্মীকে ১০ দিনের জন্য ভিন্‌রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

সার্ভিস ডক্টরস ফোরাম, নার্সেস ইউনিটি, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের প্রতিনিধিরা পৃথক ভাবে এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁদের আশঙ্কা, এর ফলে রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবায় কর্মী-ঘাটতির চাপ আরও বাড়তে পারে। যদিও স্বাস্থ্য দপ্তরের তরফে মেডিক্যাল টিম (Medical Team) পাঠানোর সিদ্ধান্তের উদ্দেশ্য পুণ্যার্থীদের (Somnath Yatra) সফরকালীন স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা।

---Advertisement---

No comments to show.

Leave a Comment