---Advertisement---

তেলিয়ামুড়ায় তিনটি জুয়ার আসরে হানা, নগদ অর্থসহ তিন অভিযুক্ত গ্রেপ্তার!

By Suman Debnath

February 6, 2026 3:09 PM

---Advertisement---

তেলিয়ামুড়া, মৃন্ময় রায়, ৬ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার :
তেলিয়ামুড়া থানা এলাকার বিভিন্ন স্থানে গোপনে চলছিল অবৈধ জুয়ার আসর। নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানার পুলিশ ও মহকুমার সাংবাদিকদের যৌথ উদ্যোগে একযোগে অভিযান চালানো হয়। তুইমধু এলাকার দু’টি স্থানে এবং রাঙ্খল এলাকায় আরও একটি স্থানে এই অভিযান পরিচালিত হয়।
হানা দেওয়ার সময় পুলিশ জুয়ায় ব্যবহৃত জান্ডিমুন্ডা বোর্ড, বাকেটসহ নানা সরঞ্জাম জব্দ করে। পাশাপাশি উদ্ধার করা হয় প্রায় ১১ হাজার টাকা নগদ। অভিযানে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া সংক্রান্ত ধারায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। দীর্ঘদিন ধরেই ওই এলাকাগুলোতে জুয়ার আসর বসছে বলে অভিযোগ ছিল, সেই প্রেক্ষিতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই যৌথ অভিযানে পুলিশ ও সাংবাদিকদের সক্রিয় ভূমিকায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষের আশা, এ ধরনের ধারাবাহিক অভিযান চলতে থাকলে সমাজ থেকে অবৈধ জুয়ার মতো অপরাধ অনেকটাই রোধ করা সম্ভব হবে।

আরও পড়ুন:  দক্ষিণ জেলা ভিত্তিক জনজাতি লোকনিত্য প্রতিযোগিতা।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment