---Advertisement---

তেলিয়ামুড়ায় শুরু হলো সুধাঙ্ক দাস স্মৃতি নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট!

By Suman Debnath

February 7, 2026 2:56 PM

---Advertisement---

তেলিয়ামুড়া, মৃন্ময় রায়, ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার :
তেলিয়ামুড়ার ক্রীড়াঙ্গনে আরও এক ঐতিহ্যবাহী অধ্যায়ের সূচনা হলো সুধাঙ্ক দাস স্মৃতি নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে। এই প্রথমবার তেলিয়ামুড়া নিউ স্টার ক্লাবের উদ্যোগে মহকুমার দশমীঘাট এলাকার ভগৎ সিং মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে শুরু হয়েছে এই বৃহৎ প্রতিযোগিতা।
শনিবার অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক নন্দন রায়, কাউন্সিলর মালশ্রী সাহা পাল, নিউ স্টার ক্লাবের সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী সুমন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনী দিনে মুখোমুখি হয় দুই প্রতিদ্বন্দ্বী দল—ভগৎ সিং ওয়ারিয়র্স ও রাইজিং স্টার। খেলা শুরু হতেই দর্শকদের করতালি ও উল্লাসে স্টেডিয়াম প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে, তৈরি হয় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়া মন্ত্রী টিংকু রায় বলেন, এই ধরনের স্মৃতি টুর্নামেন্ট যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিধায়িকা কল্যাণী সাহা রায়ও এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা উচিত।
সুধাঙ্ক দাসের স্মৃতিতে আয়োজিত এই টুর্নামেন্ট ইতিমধ্যেই তেলিয়ামুড়ার ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। আগামী দিনগুলোতে আরও জমজমাট ও রোমাঞ্চকর ম্যাচ উপহার দেবে এই প্রতিযোগিতা—এমনটাই প্রত্যাশা সকলের।

আরও পড়ুন:  তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫, উৎসবের আমেজে জমজমাট।।।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment