গরু পাচারের সময় আটক ১, উদ্ধার ১১ টি গরু

By Suman Debnath

September 29, 2026 7:59 AM

গরু পাচারের সময় আটক ১, উদ্ধার ১১ টি গরু

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: আমতলী বাইপাসকে কেন্দ্র করে গরু পাচার, নেশা পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ নিয়ে অভিযোগ উঠছে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর বাইপাস এলাকাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে চলেছে। এরই মধ্যে রবিবার রাতে বাবুল চৌমুহনি এলাকায় একটি বোলেরো গাড়ি আটক করে আমতলী থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আটক করা বোলেরো গাড়িটির নম্বর TR-03-L-1598। গাড়িটি চালাচ্ছিলেন জামাল হোসেন, তাঁর বাড়ি সোনামুড়ার মতিনগর এলাকায় বলে পুলিশ জানিয়েছে।

আমতলী থানার ওসি জানান, গাড়িটি তল্লাশি করে মোট ১১টি গরু উদ্ধার করা হয়েছে। গরুগুলি পরিবহনের জন্য চালক কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে পুলিশের দাবি। পাশাপাশি, গাড়িতে গরুগুলিকে অমানবিকভাবে পরিবহন করা হচ্ছিল বলেও পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন:  আবারো দক্ষিণ হিছাছড়া এডিসি পঞ্চায়েত রাতের আঁধারে স্থানীয় চুরির তাণ্ডব।

ঘটনার পর গাড়িটি আটক করার পাশাপাশি চালক জামাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুরে তাঁকে আদালতে পেশ করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে আমতলী বাইপাস এলাকায় পুলিশের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment