---Advertisement---

মোদির ১২ বছরের নেতৃত্বে বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা বেড়েছে: মুখ্যমন্ত্রী মানিক সাহা!

By Suman Debnath

June 13, 2026 9:44 PM

মোদির ১২ বছরের নেতৃত্বে বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা বেড়েছে: মুখ্যমন্ত্রী মানিক সাহা!

---Advertisement---

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে ভারত আজ বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তি ও স্টার্ট-আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা (Dr Manik Saha)। শুক্রবার আগরতলার কৃষ্ণনগরে বিজেপির প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির ১২ বছরের যাত্রা দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এই সময়ের মধ্যে ভারত উন্নয়ন, আত্মবিশ্বাস, উদ্ভাবন এবং প্রতিযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তাঁর মতে, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে দেশ আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন মর্যাদা ও সম্মান লাভ করেছে।

তিনি জানান, ১০ জুন দিল্লিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন এবং সেদিন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির দায়িত্ব গ্রহণের ৪৩৯৯ দিন পূর্ণ হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী, যার ফলে তিনি দেশের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছেন।

আরও পড়ুন:  বিকশিত ভারতের স্বপ্নযাত্রায় সাব্রুমের গর্ব পূর্বা সেন!

ডাঃ সাহা বলেন, “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস” নীতিকে সামনে রেখে প্রধানমন্ত্রী মোদি দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছেন। তিনি উল্লেখ করেন, স্বাধীন ভারতের ইতিহাসে জনগণের ভোটে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন নরেন্দ্র মোদি।

অর্থনীতি, প্রশাসন ও ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে দেশে আর্থিক শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। স্টার্ট-আপ ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে দেশে শক্তিশালী উদ্ভাবনী পরিবেশ তৈরি হয়েছে এবং ভারত বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট-আপ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে।

তিনি আরও বলেন, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ডিজিটাল অর্থনীতিতেও ভারত গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে এবং ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বিশ্বের অন্যতম শীর্ষ দেশের মধ্যে রয়েছে।

আরও পড়ুন:  দক্ষিণ তইবান্দালের জল পরিশোধন কেন্দ্রের বেহাল দশা, নিরাপদ পানীয় জল নিয়ে উদ্বেগে এলাকাবাসী!

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নের বিষয়েও প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, দেশের যুবশক্তিকে এগিয়ে নিতে কেন্দ্র সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও ভারতের অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, সহ-সভাপতি তাপস ভট্টাচার্যসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment