ত্রিপুরা টিভি ডিজিটাল ডেস্ক, আগরতলা: টি.টি.এ.এ.ডি.সি-এর পেনশনভোগীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে বৈঠক করলেন এডিসি-র মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মা সহ একাধিক নেতৃত্ব।
বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে এডিসি-র পেনশনভোগীদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
এছাড়াও হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এডিসি-র গ্রুপ-এ এবং গ্রুপ-বি কর্মীদের বেতন সংক্রান্ত বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ চাওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
বৈঠক শেষে বিধায়ক রঞ্জিত দেববর্মা সামাজিক মাধ্যমে জানান, টি.টি.এ.এ.ডি.সি-র চলমান সমস্যাগুলির সমাধানে আলোচনা হয়েছে এবং বিষয়গুলির নিষ্পত্তি শীঘ্রই হবে বলে আশা করা হচ্ছে। এডিসি-র পেনশনভোগী ও কর্মীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে এই বৈঠককে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Leave a Comment