ভারতWednesday , 7 October 2026
  1. Bangladesh
  2. Business
  3. Entertainment
  4. Food
  5. India
  6. Life Style
  7. Northeast India
  8. Politics
  9. Sports
  10. Technology
  11. Tourism
  12. Tripura
  13. West-bengal
  14. World
আজকের সর্বশেষ সবখবর

মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু ‘অরণ্য সপ্তাহ’ কর্মসূচি

Suman Debnath
July 14, 2026 11:55 am
Link Copied!





মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু হলো ‘অরণ্য সপ্তাহ ২০২৬’ কর্মসূচি। এক সপ্তাহ ধরে চলবে এই কর্মসূচি। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সল্টলেকের সেন্ট্রাল পার্কে এই কর্মসূচির উদ্বোধন করেন। ‘এক পেড় মা কে নাম’ (মায়ের নামে একটি গাছ) ভাবনাকে সামনে রেখে রাজ্যজুড়ে ১ কোটি ১০ লক্ষ গাছের চারা রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

১৪ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত চলবে এই বৃক্ষরোপণ অভিযান। এটি রাজ্য সরকারের বছরব্যাপী বনসৃজন কর্মসূচির একটি অংশ। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যজুড়ে ১ কোটি ১০ লক্ষ গাছের চারা রোপণ ও সেগুলির পরিচর্যা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বন ও পরিবেশমন্ত্রী মনোজ কুমার ওরাঁও। এছাড়া ছিলেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে বেআইনি করাতকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে গাছ পাচার এবং অবৈধভাবে গাছ কাটার ঘটনাও রুখতে হবে বলে বন দপ্তরকে পদক্ষেপ করার নির্দেশ দেন তিনি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।